মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪

একই দিনে বিশ্বে রোযা, ঈদ, কুরবানী...

বৈষম্য!?একই দিনে বিশ্বে রোযা, ঈদ, কুরবানী ইত্যাদি ইবাদাত পালন করা কীভাবে সম্ভব?
# (৪ ইমাম এর অভিমতঃ-)
[ PART-1]
"পৃথিবীর পশ্চিম প্রান্তের অধিবাসীদের কেউ রমজানের চাঁদ দেখলে পৃথিবীর পূর্ব প্রান্তের অধিবাসীদের ওপরও ওই রোজা ফরজ হবে।"
ৃথিবী একটা, চাঁদ একটা, কোরআন একটা, সমস্ত মুসলিম একজাতি, সবাই এক নবীর উম্মাত, তাহলে ঈদ কেন তিন দিনে করব ?..!

ইমাম ইবনে তাইমিয়্যাহ তার মাজমু' আল ফাতওয়া গ্রন্থে বলেন,
مُخَالِفٌ لِلْعَقْلِ وَالشَّرْعِ
"এ বিষয়টি (চাঁদ দেখাকে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব বা দেশের মধ্যে সীমিত করাটা) যুক্তি এবং শরীয়ত উভয়েরই পরিপন্থি।"
'ফতওয়া-ই আলমগিরি'-তে বলা হয়েছে,
لَوْ رَأَى أَهْلُ مَغْرِبٍ هِلَالَ رَمَضَانَ يَجِبُ الصَّوْمُ عَلَى أَهْلِ مَشْرِقٍ
"পৃথিবীর পশ্চিম প্রান্তের অধিবাসীদের কেউ রমজানের চাঁদ দেখলে পৃথিবীর পূর্ব প্রান্তের অধিবাসীদের ওপরও ওই রোজা ফরজ হবে।"

১. কেন মুসলিম বিশ্বে একই সাথে শবে কদর পালিত হয়না? শবে কদরের রাত কি একটা নাকি দুইটা? ৩০ পারা কুরআন একত্রে যে রাতে নাযিল হয়েছিল সেটাই কদরের রাত। ৩০ পারা কুরআন কি মধ্যপ্রাচ্যে এক রাতে আর বাংলাদেশে তার পরের রাতে অর্থাৎ দুই রাতে নাযিল হয়েছে? ২. রাসূল (স) এর হাদিস দ্বারা প্রমানিত, কিয়ামত ১০ ই মুহাররম শুক্রবারে হবে। আমাদের প্রচলিত গণনা অনুযায়ী মধ্যপ্রাচ্যে যদি শুক্রবারে ১০ ই মুহাররম হয় তবে বাংলাদেশে সেদিন ৯ ই মুহাররম শুক্রবার। আবার যদি বাংলাদেশে শুক্রবারে ১০ ই মুহাররম হয় তবে মধ্যপ্রাচ্যে সেদিন ১১ ই মুহাররম শুক্রবার। কিয়ামত মধ্যপ্রাচ্যের ১০ ই মুহাররম শুক্রবারে হলে বাংলাদেশে সেদিন ৯ ই মুহাররম থাকার কারনে কিয়ামত হবেনা। আর বাংলাদেশের ১০ ই মুহাররম শুক্রবারে কিয়ামত হলে মধ্যপ্রাচ্যে ১১ ই মুহাররম থাকার কারনে কিয়ামত হবেনা।তাহলে কিয়ামত কোন দেশের ১০ ই মুহাররম শুক্রবার অনুযায়ী হবে? ৩. বাংলাদেশ থেকে কেউ রোযা শুরু করে রমযান মাসের যে কোন দিন মধ্যপ্রাচ্যে গিয়ে সেখানে ঈদ করলে তার রোযা ২৮ বা ২৯ টি হয়। আবার মধ্যপ্রাচ্য থেকে কেউ রোযা শুরু করে রমযান মাসের যে কোন দিন বাংলাদেশে এসে এখানে ঈদ করলে তার রোযা ৩০ বা ৩১ টি হয়। ২৮ ও ৩১ রোযার বিধান কি ইসলামে আছে? ৪. অনেকেই বলেন নামাজের ওয়াক্ত মধ্যপ্রাচ্যে ও বাংলাদেশে এক নয় তাহলে শবে কদর এক হবে কিভাবে। তাদেরকে বলি, নামাজের ওয়াক্ত এবং সেহরি ইফতার হয় সূর্য অনুযায়ী কিন্তু যে কোন আরবী মাস শুরু হয় চাঁদ অনুযায়ী। সূর্য ও চাঁদের হিসাব আলাদা। নামাজের ওয়াক্ত এবং সেহরি ইফতার কি চাঁদ অনুযায়ী হয়? আরবী মাস কি সূর্য অনুযায়ী হয়?

চার মাযহাবের সমন্বিত ফিকহ গ্রন্থ আল ফিকহ আলা মাযাহিবিল আরবায়া নামক গ্রন্থের ভাষ্য হচ্ছে- "পৃথিবীর কোন এক প্রান্তে চাঁদ দেখা প্রমাণিত হলে সকল স্থানেই উক্ত দেখার দ্বারা রোযা ফরয হবে । চাই চাঁদ নিকটবর্তী দেশে দেখা যাক বা দূরবর্তী দেশে দেখা যাক এতে কোন পার্থক্য নেই । তবে চাঁদ দেখার সংবাদ গ্রহণযোগ্য পদ্ধতিতে অন্যদের নিকট পৌছতে হবে । তিন ইমাম তথা ইমাম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি,ইমাম মালেক রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনু হাম্বল রহমাতুল্লাহি আলাইহি-এর মতে চাঁদের উদয়স্থলের ভিন্নতা গ্রহণীয় নয় । অর্থাৎ প্রথম দিনের দেখার দ্বারাই সর্বত্র আমল ফরয হয়ে যাবে" (আল ফিকহ আলা মাযাহিবিল আরবায়া, খন্ড-১, পৃঃ-৪৪৩)

উপমহাদেশের অন্যতম ইসলামী শিক্ষা কেন্দ্র “দারুল উলুম দেওবন্দ”-এর গ্রান্ড মুফতি আযিযুর রহমান সাহেব ফতোয়া-ই-দারুল উলুম দেওবন্দ-এ লিখেছেন- অর্থাৎ, হানাফী মাযহাব মতে চাঁদের উদয় স্থলের ভিন্নতা গ্রহনীয় নয় । যদি কোন স্থানে শা’বান মাসের ২৯ তারিখে রমযানের চাঁদ দেখা যায় এবং শরয়ীভাবে তা প্রমাণিত হয় তখন ঐ হিসেবেই সকল স্থানে রোযা রাখা অপরিহার্য হয়ে যাবে । যে স্থানের লোকেরা সংবাদ পরে পাওয়ার কারণে শা’বান মাস ৩০ দিন পূর্ণ করে রোযা শুরু করেছে তারাও প্রথমদের সঙ্গে ঈদ করবে এবং প্রথমের একটি রোযা কাযা করবে-(ফাতওয়া-ই-দারুল উলুম দেওবন্দ, খন্ড-৬, পৃঃ-৩৯৮)

ইমাম শাওকানী (রহ) তাঁর নাইল উল-আওতার কিতাবে লিখেছেন:
وَاعْلَمْ أَنَّ الْحُجَّةَ إنَّمَا هِيَ فِي الْمَرْفُوعِ مِنْ رِوَايَةِ ابْنِ عَبَّاسٍ لَا فِي اجْتِهَادِهِ الَّذِي فَهِمَ عَنْهُ النَّاسُ وَالْمُشَارُ إلَيْهِ بِقَوْلِهِ : " هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " هُوَ قَوْلُهُ : فَلَا نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ ، وَالْأَمْرُ الْكَائِنُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ مَا أَخْرَجَهُ الشَّيْخَانِ وَغَيْرُهُمَا بِلَفْظِ : { لَا تَصُومُوا حَتَّى تَرَوْا الْهِلَالَ ، وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ } وَهَذَا لَا يَخْتَصُّ بِأَهْلِ نَاحِيَةٍ عَلَى جِهَةِ الِانْفِرَادِ بَلْ هُوَ خِطَابٌ لِكُلِّ مَنْ يَصْلُحُ لَهُ مِنْ الْمُسْلِمِينَ
জেনে রাখ, (আমাদের কাছে) হুজ্জত (সুস্পষ্ট প্রমাণ) সাব্যস্ত হয় ইবন আব্বাস (রা)-এর মারফু' রেওয়ায়াত থেকে, তার ইজতিহাদ থেকে নয় যা লোকজন তার থেকে বুঝেছে এবং তাঁর বর্ণনায় যেটি এসেছে "এভাবে রাসূল (সা) আমাদেরকে নির্দেশ দিয়েছেন" সেটি তারই মন্তব্য; (এজন্যই তিনি বলেছেন): "আমরা সিয়াম পালন করে যাচ্ছি ত্রিশদিন পূর্ণ হওয়ার আগ পর্যন্ত"। রাসূল (সা)-এর নির্দেশটি নিহিত রয়েছে সেই হাদীসটিতে যা শায়খাইন (বুখারী ও মুসলিম) ও অন্যান্যদের কর্তৃক সংকলিত হয়েছে: "নতুন চাঁদ না দেখা পর্যন্ত সিয়াম পালন শুরু করবে না এবং তা না দেখা পর্যন্ত সিয়াম পালন বন্ধ করবে না; যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে ত্রিশ দিনে (গণণা) পূর্ণ করবে"; এবং এই বিষয়টি সুনির্দিষ্টভাবে কোনো একটি অঞ্চলের লোকজনকে বুঝাচ্ছেন না বরং সমস্ত মুসলিমদেরকেই বুঝাচ্ছে।

বিশ্বের ৫৭টি মুসলিম দেশ এবং সকল মুসলিমের প্রতিনিধিত্বকারী বিশ্ব মুসলিম সংগঠন ও, আই, সি-এর ফিকহ একাডেমী ১৯৮৬ সনের ১১-১৬ অক্টোবর জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে শতাধিক শরীয়াহ্‌ বিশেষজ্ঞের সর্ব সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, “বিশ্বের কোন এক দেশে চাঁদ দেখা গেলে সকল মুসলিমকে ঐ দেখার ভিত্তিতেই আমল করতে হবে।” http://www.newmoonbd.com/oic_decision.php

দেশ ব্যাপারটি কি ? দেশ ব্যাপারটি হলো একটি আন্তর্জাতিক রাজনৈতিক সীমারেখা,যার উপর ভিত্তি করে একটি এলাকাকে নিজেদের বলে আখ্যায়িত করা হয়। মূলতঃ পৃথিবী আল্লাহর এবং তা সকল মানুষের জন্যে উম্মুক্ত। হযরত মুহাম্মদ(সাঃ) সারা পৃথিবীর সকল মানুষের জন্যে রসূল। তিনি নির্দিষ্ট কোনো গোত্র, সম্প্রদায়ের জন্যে নির্ধারিত নন। আর তাই তাঁর(সাঃ) সকল বক্তব্য পৃথিবীর সকল মানুষের জন্যে সমভাবে প্রযোজ্য। অতএব, চাঁদ দেখা সংক্রান্ত বিষয়টি সারা পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো এলাকার লোক চাঁদ দেখতে ব্যর্থ হলে, ভিন্ন এলাকার মানুষের সাক্ষ্য গ্রহন করা হয়েছে এবং এখানে সেই লোকটি কত দূরবর্তী স্থানের লোক তা বিবেচনায় আনা হয়নি। এখানে আরেকটি বাস্তবতা হলো যোগাযোগের মাধ্যম। তৎকালীন সময়ে মানুষের বাহন ছিল ঘোড়া, গাধা, উট, পদযুগল ইত্যাদী। এগুলোর উপর ভিত্তি করে একজন মানুষের পক্ষে এক দিনে খুব বেশীদূর অগ্রসর হওয়া সম্ভবপর ছিলনা। ফলে যিনি চাঁদ দেখছেন তার পক্ষে দূরবর্তী অঞ্চলের মানুষকে জানানো সম্ববপর ছিলনা। আজকের দিনের মত যোগাযোগের মাধ্যম হিসেবে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, টেলিফোন না থাকাতে তাদের পক্ষে দূরবর্তী অঞ্চলের মানুষের সাথে তাৎক্ষনিক যোগাযোগ রক্ষা করা সম্ভব ছিল না। ফলে, সন্ধ্যায় চাঁদ দেখা গেলে প্রথমে তা নিজ এলাকার লোকদেরকে জানিয়ে দেওয়া হত, তারপর পার্শ্ববর্তী এলাকার মানুষদেরকে জানানোর জন্যে ঘোড়া সওয়ার পাঠানো হত। প্রথম থেকেই এই নিয়ম চালু ছিল। কিন্তু ঘোড়া সওয়ারের পক্ষেও বহুদূর গমন করা সম্ভবপর ছিলনা। কিন্তু আমরা এখান থেকে একটি বিষয় বুঝতে পারি, তা হলো-কোনো এলাকায় চাঁদ দেখা গেলে যথাযথ গুরুত্বের সাথে অন্য এলাকার মানুষকে জানানো জরুরী, যাতে করে সকলে একসাথে রোজা ,ঈদ পালন করতে পারে।
ঘোড়ার মাধ্যমে যোগাযোগের এ মাধ্যমটির চেয়েও আরও উন্নত যোগাযোগ মাধ্যম পরবর্তী সময়ের খিলাফতের যুগে আমরা প্রত্যক্ষ করেছি। সে সময়ে সমুদ্রবক্ষে জাহাজের নিরাপদে দিক চিনে চলাচলের সুবিধার্তে যে সকল লাইট হাউস বা বাতিঘর ছিল, আকাশে চাঁদ দেখা গেলে সেগুলিতে আলো জ্বালিয়ে দেওয়া হত। একটি লাইট হাউসে আলো জ্বললে সে খবর যখন অন্যটিতে পৌঁছাত ,তখন অন্যটিতেও আলো জ্বালিয়ে দেওয়া হত। এভাবে জনতা আলো জ্বলতে দেখে চাঁদ দেখার ব্যাপারটি বুঝতে পারত। এ প্রক্রিয়ায় যে সকল এলাকার মানুষ চাঁদ দেখার ব্যাপারটি বুঝতে পারত,সে সকল এলাকার মানুষেরা রোজা,ঈদ একসাথে পালন করত।
এখান আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারব যে, আকাশে চাঁদ দেখা গেছে, এ সংবাদটি পায়ে হেটে অন্যদেরকে জানানো, ঘোড়ায় চড়ে জানানো, লাইট হাউসের মাধ্যমে জানানোর মধ্যে বিষয়ভিত্তিক কোনো পার্থক্য নেই বরং প্রযুক্তিগত পার্থক্য রয়েছে, যা প্রথম যুগ থেকেই গ্রহন করা হয়েছে। বেশী সংখ্যক মানুষকে দ্রুততার সাথে জানানোর জন্যে এ মাধ্যমগুলি প্রযুক্তি বিশেষ,যা সময়ের প্রেক্ষিতে পরিবর্তিত হয়েছে। এখানে উক্ত প্রযুক্তির একটিই উদ্দেশ্য ছিল, তা হলো-দ্রুততার সাথে অন্যদেরকে চাঁদ দেখার সংবাদটি জানানো।
আজকের এই প্রযুক্তির উৎকর্ষতার সময়ে যদি কেউ এক এলাকাতে চাঁদ দেখতে পায় এবং তা অন্য এলাকার লোকদেরকে টেলিফোনে, ইন্টারনেটে, টেলিভিশনে, রেডিওর মাধ্যমে জানিয়ে দেয়, তাহলে তা পূর্ববর্তী সময়ের পায়ে হাটা, ঘোড়ায় চড়া, লাইট হাউসের মাধ্যমে ঘটিত প্রচারণার সমপর্যায়েরই হবে। কারণ, এখানে উদ্দেশ্য একই। এ লক্ষ্যে কোনো ভৌগলিক সীমারেখা ইসলামে বিবেচ্য বিষয় নয়। বরং জাতীয়তাবাদী নীতিতে আবদ্ধ হয়ে মুসলিমদের ভূখন্ডকে ভৌগলিক বিভাজন করা সুস্পষ্ট হারাম। রাসুল (সাঃ) বলেছেন,
“যে ব্যক্তি জাতীয়তাবাদের (আসাবিয়্যার) প্রতি আহ্বান করে সে আমাদের অন্তর্ভূক্ত নয়।”
অতএব, যদি আরবের কোথাও চাঁদ দেখা যায়, তাহলে সে সংবাদ ভিন্ন এলাকায় পৌঁছে গেলে “চাঁদ দেখা গেছে” ব্যাপারটি উক্ত এলাকার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আবার ভিন্ন এলাকাতে চাঁদ দেখা গেলে সে সংবাদ আরবে পৌঁছলে, আরবের জন্যও এটি গ্রহনযোগ্য হবে। এভাবে সকল স্থানের ক্ষেত্রে ব্যাপারটি একই। চাঁদকে জাতীয়তাবাদের সংকীর্ণ ধারনার জালে জড়ানো যাবে না। উদাহরণ স্বরূপ বলা যায়:- ধরে নিলাম, ইরাকের সময়ের চেয়ে বাংলাদেশের সময় ৩ ঘন্টা কম, অর্থাৎ ইরাকে যখন মাগরিবের সময় হবে তার তিন ঘন্টা পর বাংলাদেশে মাগরিবের সময় হবে। সে অনুযায়ী ইরাকে চাঁদ দেখা গেলে বাংলাদেশের লোক সে সংবাদ বিকেলের দিকে জানতে পারবে এবং সন্ধ্যায় এখানে চাঁদ দেখা যাক বা না যাক ধরে নেওয়া হবে চাঁদ দেখা গেছে বা উদীত হয়েছে। এখানে আমরা ভিন্ন এলাকার মানুষের সাক্ষ্য গ্রহন করলাম সুন্নাহ অনুযায়ী। আবার এমনও হতে পারে, ইরাকের লোকেরা চাঁদ দেখতে পেলনা এবং এ সংবাদটিও আমরা বিকেলের দিকে জানতে পারব, তখন আমরা সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা করব। যদি এখানে চাঁদ দেখা যায়, তাহলে আমরা তাদেরকে এবং অন্যদেরকে জনাবো এবং তা গ্রহনীয় হবে। যদি এখানেও না দেখা যায় তবে আমাদের চাইতে যে সকল এলাকার সময় কম অর্থাৎ আরো পরে সন্ধ্যা হয়, তারা আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবে এবং পেলে তা ঘোষিত হবে সকলের জন্যে। এখানে আরেকটি ব্যাপার উল্লেখ করার আছে :
পৃথিবীর এক প্রান্তের সাথে অপর প্রান্তের সময়ের সর্বোচ্চ পার্থক্য ১২ ঘন্টা। যদি আমরা বা অন্য কোনো অঞ্চলের মানুষেরা সেহরী করার নির্ধারিত সময় পার হবার পর , চাঁদ উদীত হবার ব্যাপারে জানতে পারে, তাহলে তাদের উপর উক্ত দিনের রোজা রাখার বাধ্যবাদকতা অর্পিত হয়না। আবার চাঁদ উদিত হয়েছে, এ সত্য সংবাদটি কারো কাছে অথবা কোনো এলাকার নিকট না পৌঁছালে তাদের উপরও রোজা রাখা বা অন্যদের সাথে ঈদ(যদি ঈদের চাঁদ দেখার সংবাদ তাদের কাছে না পৌঁছায়) পালন করার বাধ্যবাদকতা অর্পিত হয়না। সে পরিস্থিতিতে তাদেরকে নিজেদের প্রচেষ্টায় চাঁদ দেখতে হবে(অথবা ত্রিশ রোজা পূর্ণ করতে হবে), যেহেতু অন্য স্থান থেকে বিভিন্ন সীমাবদ্ধতার কারনে তথ্য আসার সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে আমরা হাদীস থেকে জানব:
হযরত মূসা ইবনে ইসমাইল কুরায়ব থেকে বর্ণিত- তিনি বলেন, উম্মে ফাযল বিনতে হারিস তাকে মুয়াবিয়ার কাছে শাম দেশে(সিরিয়া) পাঠান। তিনি বলেন, আমি সিরিয়া থাকা অবস্থায় রমজানের চাঁদ ওঠে এবং আমরা তা দেখি জুম্মার রাতে। অত:পর আমি রমজানের শেষের দিকে মদীনায় ফিরে আসি। ইবনে আব্বাস আমাকে সফর সম্পর্কে জিজ্ঞেস করেন এবং বিশেষ করে চাঁদের সম্পর্কে বলেন-“তোমরা রমজানের চাঁদ কখন দেখেছিলে ?” আমি বলি-জুম্মার রাতে দেখেছি। অত:পর তিরি জিজ্ঞেস করেন-“তুমি নিজেও কি তা দেখেছিলে ?” আমি বলি, হ্যাঁ এবং অন্যান্য লোকেরাও দেখেছে ও রোজা রেখেছে, এমনকি মুয়াবিয়াও রোজা রাখেন। ইবনে আব্বাস বলেন, আমরা চাঁদ দেখেছি শনিবার রাতে। সুতরাং আমরা ত্রিশদিন পূর্ণ না হওয়া পর্যন্ত রোজা রাখব অথবা শাওয়ালের চাঁদ না দেখা পর্যন্ত রোজা রেখে যাব। আমি বললাম, মুয়াবিয়ার দর্শন ও রোজা রাখা কি এ ব্যাপারে যথেষ্ট নয়? তিনি বলেন না, আমাদেরকে রসূল সা: এরকম করতে নিষেধ করেছেন। (সূত্র:আবু দাউদ ৩য় খন্ড/২৩২৬)
জাতীয়তাবাদ ইসলামের দৃষ্টিতে হারাম

বৃটিশরা দাগ টেনেছে মাটিতে আর কিছু মুসলিমরা সেই দাগ আকাশেও টেনে বলছে যে এই দাগের ভিতর চাঁদ আসলে এটা আমার আর তোমার দাগের ভিতর আসলে তোমার। কি মুসলিম ! কি ভয়ঙ্কর জাতিয়তাবাদ ! বৃটিশদের টানা দাগের প্রতি এদের কি সম্মান!

আমরা জানি, জাতীয়তাবাদ ইসলামের দৃষ্টিতে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা বলেন,

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلا تَفَرَّقُوا

তোমরা সকলে আল্লাহ্র রজ্জুকে শক্ত করে আকড়ে ধর এবং পরস্পর বিভক্ত হয়ো না। [সূরা আলে ইমরান: ১০৩]
রাসূল (সা) বলেন,

لَيْسَ مِنَّا مَنْ دَعَا إلى عَصَبِيةٍ "যে জাতীয়তাবাদের দিকে আহ্বান করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়"। [আবু দাউদ]

তিনি (সা) আরো বলেন,

دَعُوْهَا فَإِنَّهَا مُنْتِنَةٌ "এটা (জাতীয়তাবাদ) ছেড়ে দাও, নিশ্চয়ই এটা পঁচে গেছে"। [বুখারী]

সুতরাং, কোনো জাতি-রাষ্ট্রের সীমানা মুসলিম উম্মতের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করেনা। শরীয়তের দৃষ্টিতে পৃথিবীর প্রত্যেক মুসলিম পরস্পর ভাই-ভাই এবং তাদের ভুমিগুলো একটি ভুমি হিসেবেই বিবেচিত হয়।

*** তাবেঈ ইবনে বাখতারী বলেন, একবার আমরা ওমরা করার জন্যে বের হলাম। যখন আমরা বাতনে নাখলা নামক স্থানে পৌঁছলাম, তখন সকলে মিলে চাঁদ দেখতে পেলাম। আমাদের মধ্যে কেউ বলল, এটি তিন দিনের চাঁদ, কেউ বলতে লাগল এটি দুই দিনের চাঁদ। পরে আমরা যখন ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম, আমরা রমজানের চাঁদ দেখেছি, কিন্তু আমাদের কেউ বলেছে এটি তিন দিনের ,কেউ বলেছে এটি দুই দিনের চাঁদ। ইবনে আব্বাস বললেন, তোমরা কোন রাতে দেখেছো ? আমরা বললাম,অমুক রাতে। তখন তিনি বললেন, রসূল সা: সেখান থেকে তারিখ গণনা করতেন, যে রাতে চাঁদ দেখতেন। ( সূত্র: সহীহ মুসলিম ৩য় খন্ড/২৩৯৭,তিরমিযী)

এখানে উল্লেখ্য যে, মদীনা থেকে তৎকালীন সিরিয়ার দূরত্ব এত বেশী ছিল যে, একই দিনের নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করা সম্ভবপর ছিলনা। ফলে, উভয় এলাকার মানুষ ভিন্ন তারিখে চাঁদ দেখে রোজা রেখেছে। পরের হাদীসটিতেও একই ব্যাপার ঘটেছে অর্থাৎ তাদের কাছে অন্য এলাকার কোনো তথ্য পৌঁছেনি,ফলে তাদেরকে নিজেদের মত করে চাঁদ দেখতে হয়েছে। যদি তাদেরকে ভিন্ন এলাকার কোনো লোক এসে “চাদ দেখা গেছে” এ সংবাদ দিত ,তাহলে তারা অবশ্যই তা গহন করতেন; পূর্বোক্ত হাদীস অনুযায়ী। এক্ষেত্রে শর্ত হল, যিনি/যারা চাঁদ দেখার বিষয়টি জানাচ্ছেন, তিনি/তারা বিশ্বাসযোগ্য কি না। যদি তিনি বা তারা বিশ্বাসযোগ্য হন তাহলে তার সাক্ষ্য গ্রহন করা হবে। বর্তমান কালে স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেটের কল্যানে চাঁদকে পৃথিবীর সকল এলাকাবাসীর সামনে সরাসরি উপস্থাপন করা যায়। সুন্নাহ অনুযায়ী এই চরম সত্য বিষয়টি গ্রহনযোগ্য হবার কথা। কিন্তু এটি গ্রহনযোগ্য না হলে একমাত্র আন্তর্জাতিক ভৌগলিক সীমারেখা বা রাজনৈতিক বিষয়টিই চাঁদ দেখা সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে প্রধান বাঁধা হয়ে দাড়ায়, যা সরাসরি সুন্নাহ বিরোধী।
এছাড়া কিছু কিছু এলাকাতে(মেরু এলাকাতে) ৬ মাস দিন এবং ৬ মাস রাত হয়। নরওয়েতে কখনই রাত বা সন্ধ্যা হয়না এবং ইউরোপের কয়েয়কটি দেশে কখনও কখনও দিন ২৩ ঘন্টা পর্যন্ত দীর্ঘায়িত হয়ে থাকে। এ সমস্ত ক্ষেত্রে তাদেরকে ভিন্ন এলাকার তথ্যের সাহায্যে রোজা এবং ঈদ পালন করতে হবে/হয়। কেউ যদি বলে, প্রত্যেক দেশের মানুষকে চাঁদ দেখতে হবে, তাহলে তার কাছে জানতে চাইব, নরওয়ে, গ্রিনল্যান্ড ইত্যাদী দেশে এবং উত্তর মেরু, দক্ষিন মেরুতে থাকা সহীহ মুসলিমদের কি হবে? জাতীয়তাবাদী চাঁদ তাদের জাতিকে স্বীকৃতি দিলনা রোজা বা ঈদ পালনের ! নাকি রোজার পূর্বে তাদেরকে দেশ ত্যাগ করে ‘সময়মত চাঁদ ওঠে’ এমন দেশে পাড়ি জমাতে হবে? আবারও পূর্বোক্ত হাদীস পেশ করছিঃ-
*** রসূল সা: বলেন, তোমরা রোজা রাখবে না, যে পর্যন্ত না চাঁদ দেখতে পাও। একইভাবে তেমরা রোজা ভঙ্গ(ঈদ) করবে না,যে পর্যন্ত না শাওয়ালের চাঁদ দেখতে পাও। তবে যদি মেঘের কারনে তা তোমাদের কাছে গোপন থাকে,তবে শাবান মাস পূর্ণ করবে ত্রিশ দিনে। অপর বর্ণনায় আছে,তিনি সা: বলেন- মাস কখনও উনত্রিশ রাতেও হয়। (সূত্র: সহীহ বুখারী -৩য় খন্ড, ১৭৮৫-১৭৯০, সহীহ মুসলিম-৩য় খন্ড, ২৩৬৭-২৩৯৪)

রোজা রাখ চাঁদ দেখে এবং রোজা ভঙ্গ করবে চাঁদ দেখে। যদি মেঘের কারনে চাঁদ গোপন থাকে তবে সাবান মাস ত্রিশ দিনে পূর্ণ করবে। (সূত্র: সহীহ বুখারী ৩য় খন্ড, ১৭৮৫-১৭৯০, সহীহ মুসলিম ৩য় খন্ড, ২৩৬৭-২৩৯৪)
এখানে রসূল(সাঃ) সারা বিশ্বের সমস্ত মানুষকে উদেশ্যে করে এ বিধানটি শুনিয়ে দিচ্ছেন। ফলে তা সেভাবেই পালিত হবে। সারা বিশ্ব যদি মেঘে ঢেকে থাকে তবে চাঁদ দেখা যাবে না এবং সাবান মাস ত্রিশ দিনে পূর্ণ হবে। এছাড়া যদি কোনো দিন সম্পর্কে সন্দেহ সৃষ্টি হয় তাহলে রসূল(সাঃ) বলেন:-
যে ব্যক্তি সন্দেহের দিনে রোজা রেখেছে,সে আবুল কাশেমের (রসূল সা এর নাফরমানী করেছে। ( সূত্র: আবু দাউদ ৩য় খন্ড/২৩২৭, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ)
অনুরূপভাবে ‘ঈদের চাঁদ দেখা গেছে’ এই সংবাদ প্রকাশিত হলে, সকলকে একসাথে ঈদ পালন করতে হবে। কোনোভাবেই ঈদের দিনে রোজা রাখা যাবে না।
*** আবু সাঈদ খুদরী রা: থেকে বর্নীত, রাসুল (সাঃ) রোযার ঈদের দিন এবং কুরবানীর ঈদের দিন রোযা রাখতে নিষেধ করেছেন। (সূত্র: সহীহ সহীহ বুখারী ৩য় খন্ড/১৮৬৭,১৮৬৮ ও সহীহ মুসলিম ৩য় খন্ড/২৫৩৭-২৫৪২)।

রসূলুল্লাহ (সা) এর নিজ আমল :
রসূলুল্লাহ (সা) ২য় হিজরী থেকে ১০ম হিজরী পর্যন্ত সর্বমোট ৯ বার পবিত্র রমযান মাসের রোযা রেখে ছিলেন। সুতরং আমাদের গভীর দৃষ্টি দেয়া উচিৎ, (সা)-এর আমলের দিকে। রমযান মাসে রোযা রাখা এবং শাওয়াল মাসে ঈদ করার ক্ষেত্রে তিনি হাদীস দু’টির প্রতিফলন কিভাবে করেছেন। উল্লেখিত হাদীস কারীমা অনুযায়ী রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম কি নিজে চাঁদ দেখে রোযা রেখেছেন, ঈদ করেছেন? না কি অন্যের দেখার সংবাদের মাধ্যমেও রোযা রেখেছেন, ঈদ করেছেন? এ প্রসংগে পবিত্র হাদীসে যে প্রমাণ পাওয়া যায় তা হচ্ছে-
# আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন কিছু সংখ্যক মানুষ (রমযানের) নুতন চাঁদ দেখল। আমি রসূলুল্লাহ (সা)কে সংবাদ দিলাম যে আমিও উক্ত চাঁদ দেখেছি। ফলে রসূলুল্লাহ (সা) নিজে রোযা রাখলেন এবং মানুষকেও রোযা রাখতে নির্দেশ দিলেন। ---- (আবু দাউদ, দারেমী)- মিশকাত, পৃঃ-১৭৪
# আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন: একজন মরুচারী মহানবী (সা)এর নিকট আসলো এবং বললো, আমি প্রথম চাঁদ অর্থাৎ রমযানের চাঁদ দেখেছি। তখন রসূলুল্লাহ (সা) তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি “আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই” একথা সাক্ষ্য দান কর? সে বলল হ্যাঁ, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, “মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম আল্লাহর রসূল” তুমি কি একথা সাক্ষ্য দান কর? সে বলল হ্যাঁ, রসূলুল্লাহ (সা) বললেন, হে বেলাল মানুষের কাছে ঘোষণা করে দাও তারা যেন আগামী দিন রোযা রাখে। ----- (আবু দাউদ পৃঃ-৩২০, তিরমিযী পৃঃ-১৪৮, নাসায়ী-২৩১, ইবনু মাজাহ পৃঃ-১১৯, মিশকাত পৃঃ-১৭৪)
# হযরত আবু উমাইর ইবনু আনাস (রাঃ) হতে বর্ণিত যে রসূলুল্লাহ (সা)এর নিকট একদল আরোহী আসল এবং তারা সাক্ষ্য দিল যে তারা গতকাল (শাওয়ালের) চাঁদ দেখেছে। ফলে রসূলুল্লাহ (সা) মানুষকে রোযা ছাড়ার আদেশ দিলেন। পরের দিন প্রাতঃকালে সকলেই ঈদগাহে সমবেত হলেন। -----(আবু দাউদ, নাসায়ী)- মিশকাত-১২৭

এখন প্রশ্ন হল সারা পৃথিবীতে দেখতে হবে নাকি এলাকা ভিত্তিক দেখতে হবে?
এই প্রশ্ন করার আগে আমার লেখার উপরের প্রথম অংশ আবার পড়ুন যেখানে বলা আছে আমরা চাঁদের কাঠামো অনুষরন করছি, সূর্যের নয়। চাঁদ উঠলেই চাঁদের দিন গননা শুরু হবে, না উঠলে আগের গননায় থাকবেন। যেখানে নতুন মাস আসেনি সেখানে নতুন মাস কিভাবে নিয়ে আসবেন? কথাটাকে একটু সূর্যের রেফারেন্স ফ্রেমে ঘুরিয়ে বলি, সূর্যই উঠে নাই, আপনি দাবী করছেন সকাল হয়ে গেছে। নতুন মাসের চাঁদই উঠে নাই, আপনি দাবী করছেন নতুন মাস শুরু হয়ে গিয়েছে। আসলে এটি ভুল দাবী।এলাকা ভিত্তিক চাঁদ দেখতে হবে সেটার আরেকটা প্রমাণ হল, হাদিস দুটিতে আকাশ মেঘাচ্চন্ন বলে শব্দ ব্যাবহার করা হয়েছে। এবং এই মেঘাচ্ছন্নের জন্য বুখারি শরিফের হাদিসটাতে ৩০ দিন পূর্ন করতে বলা হয়েছে।-এখন বলুন, জীবনে কোথাও শুনেছেন যে সারা পৃথিবীর আকাশ এক সাথে মেঘাচ্ছন্ন থাকে ? আবারো বলি এক সাথে কি সারা পৃথিবীর আকাশ মেঘাচ্ছন্ন থাকে এমন কোন প্রমাণ কি আপনার কাছে আছে ? তাহলে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন। উত্তর পেয়ে যাবেন। আরো প্রমাণ দেখুনঃ
#কুরাইব তাবেঈ বলেছেন, যে হারিসের কন্যা (লুবা-বা) তাকে শাম প্রদেশে সম্রাট মুআবিয়ার নিকট পাঠিয়ে দিলেন। অতঃপর আমি শামে এসে তাঁর প্রয়োজন সমাপন করলাম এবং আমার শামে থাকা অবস্থায় রামাযানের নতুন চাঁদ উদয় হল এবং আমি বৃহস্পতিবারের দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখলাম, তারপর মদীনা আসলাম; অতঃপর আমাকে আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) জিজ্ঞেসা করলেন যে, তোমরা (রামাযানের) চাঁদ কবে দেখেছ? আমি বললাম, জুমুআ রাত্রিতে; পুনরায় বললেন যে, তুমি নিজে দেখেছ? আমি বললাম, জি হ্যাঁ এবং অন্যান্য লোকেও দেখেছে এবং মুআবিয়া ও শামবাসীরা রোযা রেখেছেন। ইবনে আব্বাস (রাঃ) বললেন, আমরা কিন্তু শুক্রবারের দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখেছি, অতএব আমরা রোযা রাখতেই থাকব। ৩০-এ পর্যন্ত কিংবা ৩০শের পূর্বে ২৯শে চাঁদ দেখা পর্যন্ত। আমি বললাম, আপনি কি মুআবিয়ার চাঁদ দেখা ও তাঁর রোযা রাখার উপর নির্ভর করতঃ রোযা ও ঈদ করবেন না? ইবনে আব্বাস (রাঃ) বললেন, না; এটাই আমাদেরকে রাসূলুল্লাহ (সাঃ) আদেশ দিয়েছেন ।" [মুসলিম শরিফ খন্ড ৬, হাদিস -২৩৯১]
অর্থাৎ ,আমরা আপন দেশের লোকের চাঁদ দেখার উপর নির্ভর করব; অন্যান্য দূর দেশবাসীদের চাঁদ দেখাকে আমরা যথেষ্ট মান্য করব না।

অত্র হাদিসের ব্যাখ্যায় মিশকাত শরীফের উক্ত পৃষ্ঠায় বলা হয়েছে- অর্থাৎ তারা ঈদের নামাজের জন্য ঈদগাহে সমাবেত হল। আল্লামা মাজহার বলেন যে ঐ বছর মদীনা শরীফে ২৯শে রমযান দিবাগত রাতে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে মদীনা বাসী ৩০ রমযানের রোযা রেখে ছিলেন। এমতাবস্থায় ঐ দিন দ্বিপ্রহরে একদল ছাওয়ারী দূর থেকে আসল এবং তারা সাক্ষ্য দিল যে, নিশ্চয়ই তারা ২৯ তারিখ দিবাগত রাতে নুতন চাঁদ দেখেছে। অতপর, রসূলুল্লাহ (সা) তাদের এ সংবাদ গ্রহণ করে সকলকে রোযা ভঙ্গের নির্দেশ দিলেন এবং পরের দিন (২রা শাওয়াল) ঈদের নামায পড়ার নির্দেশ দিলেন।
উপরোক্ত সকল হাদিস হতে আমরা যা বুঝতে পারলাম তা হল :
১. মাস প্রমাণের জন্য সকলের চাঁদ দেখা জরুরী নয় বরং একজন ন্যায়পরায়ণ মুসলিমের দেখাই সকলের আমলের জন্য যথেষ্ট হবে।
২. নিজ এলাকার আকাশে নুতন চাঁদ দেখতে পাওয়া না গেলে পার্শ্ববর্তী এলাকার সংবাদ গ্রহণযোগ্য ।
See More Visit Next Post>> [PART-2-> https://www.facebook.com/photo.php?fbid=10203350610700430&set=a.1230456595975.36697.1065925591&type=1&theater ]
Photo: ‎বৈষম্য!?একই দিনে বিশ্বে রোযা, ঈদ, কুরবানী ইত্যাদি ইবাদাত পালন করা কীভাবে সম্ভব? 
   #  (৪ ইমাম এর অভিমতঃ-)   [ PART-1]
 "পৃথিবীর পশ্চিম প্রান্তের অধিবাসীদের কেউ রমজানের চাঁদ দেখলে পৃথিবীর পূর্ব প্রান্তের অধিবাসীদের ওপরও ওই রোজা ফরজ হবে।"
 পৃথিবী একটা, চাঁদ একটা, কোরআন একটা, সমস্ত মুসলিম একজাতি, সবাই এক নবীর উম্মাত, তাহলে ঈদ কেন তিন দিনে করব ?..!

See More Visit Next Post>> [PART-2-> https://www.facebook.com/photo.php?fbid=10203350610700430&set=a.1230456595975.36697.1065925591&type=1&theater ]‎

বৈষম্য!?একই দিনে বিশ্বে রোযা, ঈদ, কুরবানী ইত্যাদি ইবাদাত পালন করা কীভাবে সম্ভব?
# (৪ ইমাম এর অভিমতঃ-) [ PART-2]
( "পৃথিবীর পশ্চিম প্রান্তের অধিবাসীদের কেউ রমজানের চাঁদ দেখলে পৃথিবীর পূর্ব প্রান্তের অধিবাসীদের ওপরও ওই রোজা ফরজ হবে।" পৃথিবী একটা, চাঁদ একটা, কোরআন একটা, সমস্ত মুসলিম একজাতি, সবাই এক নবীর উম্মাত, তাহলে ঈদ কেন তিন দিনে করব ?..!)

>>>৩. পার্শ্ববর্তীদের চাঁদ দেখার সংবাদ পেলে অন্য সকলের উপর আমল জরুরী হবে।
বিশ্ব বিখ্যাত গ্রন্থ ”হাশিয়া-ই-তাহতাবী” শরীফের ভাষ্য হচ্ছে- "ঈদুল আযহাসহ সকল মাসের চাঁদের হুকুম শাওয়ালের চাঁদের হুকুমের মতোই। কোন উদয় স্থলে চাঁদ দেখা গেলে দুনিয়ার সকল স্থানের মানুষের উপরই আমল জরুরী হবে। যদি চাঁদ উদয়ের সংবাদ পৌঁছে দুইজন সাক্ষীর সাক্ষ্যে, অথবা কাযীর ফয়সালার উপরে দুইজন সাক্ষ্য দেন, অথবা উদয়ের সংবাদটি ব্যাপক প্রসিদ্ধি লাভ করে।" ----- (হাশিয়া-ই-তাহতাবী শরীফ, পৃঃ-৩৫৯)

ইমাম আবু হানিফা রহ. এর বক্তব্য ও এটাই এবং তিনিই সঠিক ।
পৃথিবী একটা, চাঁদ একটা, কোরআন একটা, সমস্ত মুসলিম একজাতি, সবাই এক নবীর উম্মাত, তাহলে ঈদ কেন তিন দিনে করব ? সন্দেহ নিরসনের জন্য বলতে হয় হানাফী মাজহাবসহ তিনটি মাজহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো: নতুন চাঁদ উদয়ের স্থানের বিভিন্নতার কোন গুরুত্ব নেই এবং সর্বপ্রথম হেলালকেই সারা বিশ্বের সকলের অনুসরণ করতে হবে ।
ইমাম আবু হানিফা (রহঃ) এর অভিমতঃ-
১. যে কোন একটি দেশে নতুন চাঁদের উদয় প্রমানিত হলে বিশ্বের সকল মানুষের উপর তার অনুসরন জরুরী হয়ে পড়ে [উৎস: আল মুখতার ১ম খন্ড ১২৯ পৃঃ / ফতহুল কাদীর (শেরহে ফাতহুল কাদীয়সহ) ১ম খন্ডঃ পৃ ২৪৩/মারাকীন ফালাহ পৃঃ ৫৪০-৫৪১/ আল-বাহরুর রায়েক ২য় খন্ড পৃঃ ২৯০]
২. আর উদয়ের স্থান ও সময়ের বিভিন্নতার কোন গুরুত্ব নেই । (উৎসঃ কাদী খান ১ম খন্ডঃ পৃঃ ১৯৮/ মাজমাউল আনহুর ১ম খন্ড পৃঃ২৩৯ / আল মুখতার ১ম খন্ড পৃঃ ১২৯ আল-ফাতওয়া আল হিন্দিয়াহ ১ম খন্ড, পৃঃ১৯৮/ আল বাহরুর রায়েক ২য় খন্ড পৃঃ ২৯০/ ফাতহুল কাদীর ২য় খন্ড পৃঃ ২৪৩/রদ্দুল মুহতার (শামী) ২য় খন্ড পৃঃ ৩৯৩)
৩. যদি পৃথিবীর পশ্চিমাংশের বাসিন্দারা রমজান মাসের নতুন চাঁদ দেখেন তাহলে তাদের এ দেখাতেই পূর্বাংশের লোকদের উপর (রোজা ও ঈদ) ওয়াজিব হয়ে যাবে (উৎসঃ আল-বাহুরুর রায়েক ২য় খন্ড পৃঃ ২৯০ / মাজমাউল আনহুর ১ম খন্ড ২৩৯ পৃঃ আল হিন্দিয়াহ (ফাতোয়ায়ে আলমগীরী) ২য় খন্ড ১৯৮-১৯৯ পৃঃ। ফাতহুল কাদীর ২য় খন্ড ২৪৩ পৃঃ। বাজাজিয়াহ ৪/৯৫)
সুতরাং হানাফী মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হলোঃ পৃথিবীর যে কোন দেশেই নতুন চাঁদ উদয় প্রমানিত হয়ে নির্ভরযোগ্য সূত্রে নতুন চাঁদ উদয়ের খবর দূরবর্তী কোন দেশে পৌছে তাহলে সে দেশের মুসলিমদের চাঁদের সাথে সংশ্লিষ্ট ধর্মীয় উৎসবসমূহ পালন করতে হবে । উল্লেখ্য, বাংলাদেশের ৯০% -এর বেশী মুসলিম হানাফী মাযহাবের অনুসারী ।
ইমাম মালিক (রহঃ) এর অভিমতঃ-
১. যখন বসরা শহরবাসী রমজানের নতুন চাঁদ দেখবে, অতঃপর তা কুফা, মদীনাও ইয়েমেনবাসীদের কাছে পৌছবে তাহলে ইমাম মালিক (রহঃ) থেকে তাঁর শিষ্যদ্বয় ইবনুল কাসিম ও ইবনে ওয়াহাবের বর্ণনামতে শেষোক্ত দেশবাসীর প্রতিও ওয়াজিব হয়ে যাবে । অথবা যদি বাদ পড়ে তবে সে রোযা কাযা করতে হবে (উৎস আল-মুনতাকা-শরাহল মুয়াত্তা ২য় খন্ড পৃঃ ৩৭)
২. এবং রোযা রাখার নির্দেশ ব্যাপকভাবে সকল দেশকে শামিল করবে । চাই সে দেশ কাছে হোক বা বহুদুরে হোক (উৎসঃ শরহুজ জুরকানী ২য় খন্ড পৃঃ ১৯২/ আশ্-শরহুছ ছগীর ২য় খন্ড পৃঃ ৪/ ফাতহুর রাহীম ১ম খন্ড পৃঃ ১৩০)
সুতরাং মালিকী মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হলোঃ নতুন চাঁদ উদয় প্রমানিত হয়ে নির্ভরযোগ্য সূত্রে চাঁদ উদয়ের খবর দূরবর্তী কোন দেশে পৌছে তাহলে সে দেশের মুসলিমদের চাঁদের সাথে সংশ্লিষ্ট ধর্মীয় উৎসব সমূহ পালন করতে হবে । উল্লেখ্য, হযরত মালিক (রাঃ) ছিলেন সাহাবী ।
ইমাম আহমদ ইবনে হাম্বল (রহঃ) এর অভিমতঃ-
১. কোন একটি দেশের লোকেরা নয়া চাঁদ দেখবে সকল দেশের লোকদের উপর রোযা ফরজ হয়ে পড়ে (উৎসঃ মুঘনী পৃঃ ৭৯/ আররদুন নাদী শরহ কাফীল মরতাদী পৃঃ ১৬১/ জাদুল মুসতাকনে পৃঃ ৭৮ /আস-সালসাবীল ১ম খন্ড পৃঃ২০২ / উমদাতুল ফিকহ- পৃঃ৪৯)
২. চাই সে দেশ কাছে হোক বা দূরে হোক (উৎস: উদমাতুল ফিকহ- পৃঃ ৪৯ / মুযনী পৃঃ ৭৯)
৩. চাই চাঁদ উদয়ের স্থান ও কাল ভিন্নই হোক। (উৎসঃ উমদাতুল ফিকহে পৃঃ ৪৯)
সুতরাং হাম্বলী মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হলোঃ নতুন চাঁদ উদয় প্রমানিত হয়ে নির্ভরযোগ্য সূত্রে চাঁদ উদয়ের খবর দূরবর্তী কোন দেশে পৌছে তাহলে সে দেশের মুসলিমদের চাঁদের সাথে সংশ্লিষ্ট ধর্মীয় উৎসব সমুহ পালন করতে হবে ।
শাফেয়ী মাযহাবঃ-যদি চাঁদ কোন এক দেশে দেখা যায় অথচ অন্য দেশে দেখা গেল না, তাহলে দেশ দুটি কাছাকাছি হয় তাহলে উভয় দেশ এক দেশের মতো গন্য হবে ।
আর দূরবর্তী হয় তাহলে দুটি মত রয়েছে । তার মধ্যে শুদ্ধতর মত হলো এক্ষেত্রে অন্য দেশের লোকদের প্রতি এর হুকুম বর্তাবে না (উৎসঃ রওদাতুত্তালেবীন ২য় খন্ড পৃঃ ৩৪৮/ মাতনুল মিনহাজ মা’মুযনিল মুহতাজ ১ম খন্ড পৃঃ ৪২২। আল-মুহাজ্জাব ১ম খন্ড পৃঃ ১৭৯ শরহমুসলিম (লিন্-নব্বী) ৭ম খন্ড, ১৯৭ পৃঃ। এহইয়াউ উলুমিদ্দীন ১ম খন্ড পৃঃ ২৩২)
সুতরাং পৃথিবীর যে কোন স্থানে যে কোন ভাবে চাঁদ দেখা প্রমানিত হলে সারা বিশ্বে মুসলিমদের উপর ইসলামের বিধি-বিধান পালন করা এবং হিজরী সন গণনা করা সম্পর্কে একমাত্র ইমাম শাফেয়ী (রহঃ) ছাড়া বাকী সব ইমাম ঐক্যমত পোষন করেছেন । কিন্তু পরবর্তীতে শাফেরী মাযহাবের মুজতাহিদরা (গবেষক) এ নিয়ে গবেষণা করে বিভিন্ন ধরনের মত পোষন করেছেন ।
শাফেয়ী মাযহাবে দ্বিমত থাকায় এবং বাকী তিন মাযহাব ঐক্যমত পোষন করায় পৃথিবীর যে কোন স্থানে যে কোন ভাবে চাঁদ দেখা প্রমানিত হলে যারা বিশ্বে মুসলিমদের উপর ইসলামের বিধি-বিধান পালন করা এবং হিজরী সন গণনা করা অবশ্য করণীয় (ওয়াজিব) ।

http://www.newmoonbd.com/faq.php
http://www.newmoonbd.com/what_quran_says.php
http://www.newmoonbd.com/direction_of_hadis.php
http://www.newmoonbd.com/fikhs_decision.php
http://www.newmoonbd.com/fikhs_decision_1.php
http://sottersondhane.blogspot.com/2013/05/blog-post_25.html

http://sottersondhane.blogspot.com/2013/05/blog-post_8590.html

http://sottersondhane.blogspot.com/2013/05/blog-post_8475.html

http://www.kitabummuneer.com/next/Global%20Moon%20Sighting%20Fatwa%20in%20English.pdf

http://returnofislam.blogspot.com/2011/03/ramadan-unity.html

http://khilafah.com/index.php/multimedia/books/10055-book-all-muslims-are-obliged-to-start-ramadhan-on-the-same-day"
একটি বই আকারে প্রকাশ হয়েছে, আপনারা বইটি সংগ্রহে রাখতে পারেন। ফ্রি পিডিএফ মাত্র ১৪০ কিলোবাইট।
ডাউলোড করতে এখানে ক্লিক করুন -> https://www.copy.com/s/jlhogsp4qCe8/Why%20This%20Imparity%20By%20Shurjo%20Chowdhury.pdf

ভারতের মুম্বাইয়ে রয়েছেন ডাঃ যাকির নায়েক, তিনিও বলেছেন সারাবিশ্বে একই দিনে সিয়ামের কথা!! ভাই এইডা কি কইলেন আমি তো... হইয়া গেলাম । দয়া কইরা নিচের ভিডিওটা দেইখা আসেন http://www.youtube.com/watch?v=Tp-cFOQX9Os
নিজ দেশের লোকদের সাথে রোযা রাখবে, না চাঁদ দেখা যে কোনো দেশের সাথে? (বাংলা)
http://IslamHouse.com/308022
>>>Book http://moonsighting.ucoz.com/Global_Moon_Sighting_by_Amir_Hamza_.pdf

{PART-1-> https://www.facebook.com/photo.php?fbid=10203343775889564&set=a.1230456595975.36697.1065925591&type=1&theater }
 
Photo: বৈষম্য!?একই দিনে বিশ্বে রোযা, ঈদ, কুরবানী ইত্যাদি ইবাদাত পালন করা কীভাবে সম্ভব? 

[বাংলাদেশে রুইইয়াতে হিলাল মজলিস নামক একটি কমিটি দীর্ঘদিন যাবত দাবি করে যাচ্ছে, সৌদীরা চাদ নিয়ে অনেক দিন ধরেই চক্রান্ত করে যাচ্ছে।
---তাদের ওয়েবসাইট: http://al-hilaal.net/Default.aspx
---চাদ নিয়ে উন্নত গবেষণা করে বাংলায় লিখিত তাদের একটি ওয়েববুক, সংগ্রহে রাখার মত: http://al-hilaal.net/docs/Syllabus_Moon.pdf]  

চাঁদ নিয়ে সৌদী কারচুপি !

ছোট বেলা থেকেই দেখে আসছি, সৌদী আরবে সব সময় বাংলাদেশের আগে ঈদ হয়। কিন্তু বাংলাদেশে আগে্ ঈদ হয়েছে, তারপর সৌদীতে ঈদ হয়েছে এমনটা কিন্তু দেখা যায় না।

অথচ বিজ্ঞান কিন্তু এটা সাপোর্ট করে না। বৈজ্ঞানিক সূত্র অনুযায়ি:

১) কখন সৌদীতে আগে ঈদ হতে পারে,
২) কখন বাংলাদেশ-সৌদীতে একই দিনে ঈদ হতে পারে,
৩) কখন বাংলাদেশে আগে ঈদ হতে পারে, পরে সৌদীতে ঈদ হতে পারে।

উল্লেখ্য, অনেকেই মনে করেন, সৌদি আরব আমাদের দেশের পশ্চিমে তাই সেখানে প্রথম চাঁদ দেখা যাবে। আসলে সকল দেশের পশ্চিমেই আরেকটি দেশ আছে। সুতরাং সৌদি আরবেই প্রথম চাঁদ দেখা যাবে ধারনাটি সঠিক নয়। অনেকে সউদী আরবকে পৃথিবীর কেন্দ্র হিসেবে মনে করে নিয়ে ভাবেন চাঁদ হয়তো সেখানেই আগে দেখা যাবে। প্রকৃতপক্ষে চাঁদ দেখার বিষয়টি পৃথিবীর কেন্দ্রের সাথে সম্পর্কিত নয়। চাঁদ যে কোন মাসে যে কোন দেশেই প্রথম দেখা যেতে পারে। সউদী আরবই সর্ব প্রথম চাঁদ আগে দেখবে এই ধারনাটা সঠিক নয়।

তারমানে বুঝা যাচ্ছে চাদ নিয়ে সৌদী একটা কারচুপি করছে। অথচ চাদের সাথে মুসলমানদের বড় বড় ইবাদতবন্দেগীসমূহের সম্পর্ক। যেমন সৌদী আরব যদি সত্যি চাদ নিয়ে এ ধরনের উল্টো-পাল্টা করেই থাকে, তবে হজ্জের তারিখও উল্টো-পাল্টা হওয়ার কথা। তাহলে প্রতিবছর যে এত মানুষ হজ্জ করছে তাদের হজ্জের কি হবে?? কারণ যে দিন মিনায় যেতে হবে তার একদিন আগে মিনায় গেলে হবে হজ্জ হবে না, যে দিন মুজদালিফায় যেতে হবে তার একদিন আগে মুজদালিফায় গেলে হজ্জ হবে না, যে দিন ইহরাম খোলার কথা তার একদিন আগে ইহরাম খুলে ফেললে হজ্জ হবে না।

কিন্তু অবাক হওয়ার মত বিষয় বর্তমান সৌদী সরকার বছরের পর বছর এ ধরনের কারচুপি করে যাচ্ছে, কিন্তু মুসলমানদের পক্ষ থেকে এর কোন প্রতিবাদ করা হচ্ছে না। যদি সত্যি সৌদী সরকার মুসলমানদের হজ্জ নিয়ে এ ধরনের প্রতারণা করেই থাকে তবে সারা বিশ্ব থেকে এরজন্য প্রতিবাদ করা জরুরী।

[বাংলাদেশে রুইইয়াতে হিলাল মজলিস নামক একটি কমিটি দীর্ঘদিন যাবত দাবি করে যাচ্ছে, সৌদীরা চাদ নিয়ে অনেক দিন ধরেই চক্রান্ত করে যাচ্ছে।
---তাদের ওয়েবসাইট: http://al-hilaal.net/Default.aspx
---চাদ নিয়ে উন্নত গবেষণা করে বাংলায় লিখিত তাদের একটি ওয়েববুক, সংগ্রহে রাখার মত: http://al-hilaal.net/docs/Syllabus_Moon.pdf]

বুধবার, ৯ জুলাই, ২০১৪

মুফতি তাক্বি উসমানী পশ্চিমের অধিবাসীগন নতুন চাঁদ দেখে পূর্বের অধিবাসীদের জন্যও

  • বর্তমান বিশ্বের বিশ্ব বরেণ্য আলেম মুফতি তাক্বি উসমানী সাহেব (দাঃবাঃ) লিখেছেন,

    “(ফিকাহ শাস্ত্রের ইমাম) ইমাম আবু হানিফা (রঃ) এর মতে চাঁদের উদয়স্হলের ভিন্নতা বিবেচ্য নয়। এর অর্থ হচ্ছে যদি এক এলাকায় চাঁদ দেখা সঠিকভাবে প্রমানিত হয় তবে তা অন্য এলাকার জন্য গ
    ্রহনীয় হবে। এই কারনেই হানাফি ফিকাহবিদগন বলে থাকেন যদি পশ্চিমের অধিবাসীগন নতুন চাঁদ দেখে তবে সেটা পূর্বের অধিবাসীদের জন্যও (চাঁদ দেখার) প্রমান।

    হানাফি ফিকাহবিদগনের ‘প্রধানত শক্তিশালী মতামত’ (জাহির রিওয়ায়াত predominantly stronger opinion) একেবারে পরিষ্কার।যদি বিশ্বের যে কোন স্হানে চাঁদ দেখা যায় এবং অন্য যে কোন এলাকায় তা শরীয়তসম্মতভাবে বিশ্বাসযোগ্য হয় তবে এই এলাকার জন্যও চাঁদ দেখা প্রতিষ্ঠিত হবে।”। (তাক্বি উসমানী (দাঃবাঃ) সাহেবের কথা এপর্যন্তই এখানে দেয়া হল) [(ইমামুল বারী শরহে সহীহ বুখারী, খন্ড ৫, পৃষ্ঠা ৪৮৯)]

  • মুফতি তাক্বি উসমানী সাহেব আরও লিখেছেন,

    “মানুষ মনে করে থাকে দূরবর্তী স্হান হলেই চাঁদের উদয়স্হল(horizon) ভিন্ন হয় আর নিকটবর্তী স্হান হলে উদয়স্হল(horizon) একই হয়। কিন্তু এটা সত্য নয়। বাস্তবতা হচ্ছে যারা চাঁদ দেখতে পায় তারা এটা আলোকরশ্মি হিসেবে দেখতে পায়,
    যারা এই আলোকরশ্মির আওতায় থাকে তারাই এটাকে দেখতে পায়, যারা এই আলোকরশ্মির আওতার বাহিরে থাকে তারা এটাকে দেখতে পায় না। উদাহরন স্বরূপ ধরে নেই চাঁদ উদিত হল এবং একটি টেবিলের উপরিভাগ হচ্ছে এর আলোকরশ্মির সীমা, এই পরিসীমার মধ্যে চাঁদ দেখা যাবে।যদি একজন ব্যক্তি টেবিলের একপ্রান্তে থাকে এবং অপরজন টেবিলের অপর প্রান্তে থাকে তবে তাদের মাঝে হাজার মাইল দূরত্ব হলেও তাদের জন্য উদয়স্হল (horijon) একই। কারন তারা দুইজনই আলোকরশ্মির আওতার মধ্যে এবং উভয়েই চাঁদ দেখতে পাচ্ছে। পক্ষান্তরে আরেকজন ব্যক্তি যদি আলোকরশ্মির আওতার মধ্যে না থাকে তবে সে আলোকরশ্মির আওতার মধ্যে থাকা ব্যক্তির খুব কাছে থাকলেও তার উদয়স্হল (horijon) ভিন্ন। আসুন একটি দৃশ্যমান উদাহরন নেই এটাকে বুঝার জন্য। মনে করুন দারুল ঊলুমের (মাদ্রাসার) বাহিরে একটি উচুঁ পানির ট্যাংকি আছে। যদি আপনি এর চার দিক দিয়ে ঘুরতে থাকেন আর এটাকে দেখতে থাকেন এটা আপনি অনেক দূর থেকে দেখতে পাবেন। (বেশ কিছুদূর যাওয়ার পর) একটা পর্যায়ে এটা আর দেখা যাবেনা। (যে কোন দিকে যেখানে এটা সর্বশেষ দেখা যায় সেই শেষ প্রান্ত থেকে) বিপরীত দিকে (শেষ প্রান্তে) সেখানেও এই ট্যাংকিটি দেখা যাবে। এই দুই স্হানের দূরত্ব চার বা পাঁচ মাইল হলেও তাদের উদয়স্হল একই। পক্ষান্তরে একটি শেষ প্রান্ত থেকে খুব কাছের কোনো একটি জায়গা যেখান থেকে এটা দেখা যায়না সেই জায়গা( ঐ শেষ প্রান্তের খুব কাছে হওয়া স্বত্তেও) এর উদয়স্হল (horijon) ভিন্ন। সুতরাং উদয় স্হলের ভিন্নতা বা একতা নির্ভর করে দূরত্বের ঊপর নয় বরং দেখা যাওয়ার ঊপর। (তাক্বি উসমানী সাহেবের (দাঃবাঃ) কথা এপর্যন্তই এখানে দেয়া হল)
     
     মুফতি তাক্বি উসমানী সাহেব আরও লিখেছেন,
    যদি চাঁদের আলোকরশ্মির সীমা প্রতিবার চাঁদ উদয়ের সময় একই থাকত তাহলে এর উপর ভিত্তি করে পৃথিবীকে দুই ভাগে ভাগ করা সম্ভব হত (এভাবে যে) চাঁদ পৃথিবীর এই অংশে দেখা গেছে এবং এই অংশে দেখা যায়নি। তখন পুরো ব্যাপরটি সহজ হতো এট
    া গবেষণা করে যে এই এলাকাগুলি আলোকরশ্মির সীমার মধ্যে এবং ওই এলাকাগুলি আলোকরশ্মির সীমার মধ্যে নয়। আর তখন আলোকরশ্মির সীমার সকল এলাকাগুলিকে একটি উদয়স্হল (horijon) এবং বাকি অংশকে আলাদা উদয়স্হল (horijon) গণ্য করা হতো। কিন্তু প্রকৃতপক্ষে যা ঘটে তা হচ্ছে প্রতিবার চাঁদ উদয়ের সময় এটা পৃথিবীতে নতুন আলোকরশ্মির সীমা তৈরী করে।অর্থাৎ আগের মাসে যে সমস্ত এলাকা আলোকরশ্মির সীমার অন্তর্ভূক্ত ছিল পরবর্তী মাসে তার সবটুকু অন্তর্ভূক্ত থাকেনা নতুন কিছু এলাকা আলোকরশ্মির সীমার অন্তর্ভূক্ত হয়। সুতরাং প্রত্যেক মাসেই আলোকরশ্মির সীমা পরিবর্তিত হয়। সুতরাং এমন কোন সূত্র নেই যা প্রতিষ্ঠিত করবে যে করাচী এবং হায়দারাবাদের উদয়স্হল একই অথবা করাচী ও লাহোরের উদয়স্হল আলাদা। প্রতি মাসেই এটা একটা নতুন অবস্হা। এখন যদি আমরা চাঁদের উদয়স্হলের ভিন্নতা চিন্তা করি তবে এর খুবই সম্ভাবনা রয়েছে যে, চাঁদ কোরাঙ্গি (একটি জায়গার নাম কোরাঙ্গি ) তে দেখা যেতে পারে এবং সদর (কোরাঙ্গি থেকে খুব কাছেই আর একটি জায়গার নাম সদর) এ দেখা নাও যেতে পারে। তখন কোরাঙ্গি ও সদর এর উদয়স্হল ভিন্ন হয়ে যাবে। এই কারনে (এলাকা ভিত্তিক চাঁদ দেখে আলাদা দিনে রোজা শুরু ও আলাদা দিনে ঈদ করার নীতি গ্রহন করলে ) ‘কোরাঙ্গি’ এর চাঁদ দেখা ‘সদর’ এর জন্য গ্রহনযোগ্য হয় না বা বিপরীতভাবে (সদর এর চাঁদ দেখা কোরাঙ্গি এর জন্য গ্রহনযোগ্য হয় না)। (সুতরাং) চাঁদের উদয়স্হলের ভিন্নতা (অনুযায়ী ভিন্ন ভিন্ন দিনে আমল করার নীতি) কে গ্রহন করলে একই এলাকার সাক্ষ্য একে অপরের জন্য গ্রহনযোগ্য হয় না। এটা পরিষ্কারভাবে রাসূল (সঃ) এর আমল ও নির্দেশের বিপরীত।

    আমরা দেখতে পাই আবু দাউদ শরীফে বর্ণিত একটি হাদিসের ঘটনায়, রসূলুল্লাহ (সঃ) মদীনায় চাঁদ খোঁজ করেছিলেন কিন্তু তিনি এটা দেখতে না পাওয়ার ফলে ঘোষনা করেছিলেন আজ চাঁদ দেখা যায়নি। পরর দিন আছরের পরে একটি কাফেলা এসে পৌঁছাল এবং এই কাফেলার লোকেরা বলল আমরা গতকাল মাগরিবের সময় চাঁদ দেখেছি। তাহলে তারা প্রায় চব্বিশ ঘন্টা অর্থাৎ চাঁদ দেখার পর চব্বিশ ঘন্টা পথ অতিক্রম করেছিল। তাহলে এই ভ্রমন ছিল এক মারহালা এবং এক মারহালা হচ্ছে ষোল থেকে বিশ মাইল। রাসূল (সঃ) এই চাঁদ দেখাকে মদীনার জন্য প্রমান হিসেবে গ্রহন করেছেন। এ থেকে বুঝা যায় চাঁদের উদয়স্হলের ভিন্নতা বিবেচ্য নয় বলে যে মত হানাফি ফিকাহবিদগন দিয়েছেন, তা যথার্থ এবং এটাই ‘প্রধানত শক্তিশালী মতামত’ (জাহির রিওয়ায়াত predominantly stronger opinion)।

    নিকটবর্তী ও দূরবর্তী শহর বলে যে পার্থক্য পরবর্তী হানাফি উলামাগন করেছেন তা চাঁদের উদয়স্হলের ভিন্নতার বাস্তবতার বিরুদ্ধে যায় কারন (চাঁদ দেখার ভিত্তিতে) নিকটবর্তী ও দূরবর্তী শহরের প্রকৃত (বা নির্ধারিত) কোন দূরত্ব নাই। সুতরাং হানাফি ফিকাহবিদগনের ‘প্রধানত শক্তিশালী মতামত’ (জাহির রিওয়ায়াত predominantly stronger opinion) হচ্ছে যদি বিশ্বের যে কোন স্হানে চাঁদ দেখা যায় তবে তা বাকি পৃথিবীর জন্যও প্রমান হিসেবে সাব্যস্ত হবে এই শর্তে যে সংবাদ শরীয়তসম্মতভাবে বিশ্বাসযোগ্য হতে হবে। আজ যদি সকল দেশ এই নীতির উপর ঐক্যবদ্ধ হয় তাহলে আর ২৮ ও ৩১ দিনের সুযোগ থাকবে না। এতে বিভিন্ন দেশে (চাঁদ দেখার) সংঘর্ষেরও অবসান হবে”। (তাক্বি উসমানী সাহেবের (দাঃবাঃ) কথা এপর্যন্তই এখানে দেয়া হল) [(ইমাম আল বারী শরহে সহীহ বুখারী, খন্ড ৫, পৃষ্ঠা ৪৮৯ )]
  • Visit>>>>   http://moonsighting.ucoz.com/Global_Moon_Sighting_by_Amir_Hamza_.pdf

শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

চাদের খবর শুনেই ঈদ বা সিয়াম দুইটাই ইজতিহাদকৃত

চাঁদ দেখে ঈদ বা সিয়াম আর চাদের খবর শুনেই ঈদ বা সিয়াম দুই বিবাদমান পক্ষ। প্রায় মারামারি।  অথচ দুইটাই ইজতিহাদকৃত রায়।

চাদের উদয়স্থলের ভিন্নতা ধর্তব্য নয়,অর্থাৎ চাঁদ যেখানেই উঠবে খবর পাওয়া  গেলে ঈদ বা রোযা সারাবিসশেই শুরু হবে। যারা এই রায়ের পক্ষে তারা  ইজতিহাদের বাইরে নয়।  আহমাদ ইবন হাম্বাল রহ ও তার ফিকহের মুজতাহিদরা উক্ত ফতোয়াই প্রদান করেছেন।

سمعت أحمد، سئل عن حديث كريب، تذهب إليه؟ يعني حديث محمد بن أبي حرملة عن كريب، قدمت يعني من الشام، فسألني ابن عباس، قال : لا، يعني لا أذهب إليه. قال : إذا استبان لهم أنهم رأوه يعني قبل اليوم الذي صاموا قضى يعني ذلك اليوم، يعني هذا الحديث : حدثنا موسى بن إسماعيل ...

অর্থ, আবু দাউদ বলেন, আমি আহমদ রাহ.কে বলতে শুনেছি, তাঁকে কেউ প্রশ্ন করলেন, আপনার মাযহাব কি কুরাইবের হাদীসের অনুযায়ী? অর্থাৎ, ঐ হাদীস যাতে আছে যে, কুরাইব শাম থেকে মদীনায় এলেন তো আবদুল্লাহ ইবনে আববাস রা. তাকে জিজ্ঞাসা করেছিলেন (তোমরা কবে চাঁদ দেখেছ? ঐ প্রসিদ্ধ হাদীস যা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে।) আহমদ রাহ. বললেন, না। অর্থাৎ আমার মাযহাব সে অনুযায়ী নয়। আহমদ রাহ. বললেন, যখন (এ এলাকার লোকদের) পরিষ্কার জানা হয়ে যাবে যে, (ঐ এলাকার লোকেরা) এক দিন আগে চাঁদ দেখেছে তখন এদেরকে সেদিনের রোযা কাযা করতে হবে। (এরপর আবু দাউদ রাহ. এ হাদীসের পুরা মতন উল্লেখ করেন।) -মাসাইলু ইমাম আহমদ, আবু দাউদ সিজিস্তানী পৃষ্ঠা : ১২৮, বর্ণনা : ৬১৬

শায়খ ইবনে কুদামা (আবু মুহাম্মাদ আবদুল্লাহ ইবনে আহমদ আলমাকদিসী) হাম্বলী রাহ. (৫৪১-৬২০ হি.) ইমাম আহমদ রাহ.-এর শাগরিদদের শাগরিদ আবুল কাসেম উমার ইবনুল হুসাইন আলখিরাকী (৩৩৪ হি.)-এর সংকলিত ‘‘মুখতাসার’’ কিতাবের একটি উৎকৃষ্ট ও বিশদ ভাষ্যগ্রন্থ রচনা করেছেন ‘‘আলমুগনী’’ নামে, যা মাশাআল্লাহ খুবই সমাদৃত। ইবনে কুদামা তাতে লিখেছেন-

وإذا رأى الهلال أهل بلد، لزم جميعَ البلاد الصوم. وهذا قول الليث، وبعض أصحاب الشافعي، وقال بعضهم : إن كان بين البلدين مسافة قريبة لا تختلف المطالع لأجلها كبغداد والبصرة، لزم أهلهما الصوم برؤية الهلال في أحدهما، وإن كان بينهما بعد كالعراق والحجاز والشام، فلكل أهل بلد رؤيتهم ..

অর্থ, কোনো শহরের অধিবাসীরা চাঁদ দেখলে সকল শহরের অধিবাসীদের উপর রোযা অপরিহার্য হয়। এটি (আহমদ ইবনে হাম্বল রাহ.-এর সাথে) লাইছ রাহ. (১৭৫ হি.)-এরও ‘কওল’। এবং আসহাবুশ শাফেয়ীর কারো কারোর। আর কেউ কেউ বলেছেন, যদি দুই শহরের মাঝে দূরত্ব কম হয়, যার কারণে এদের উদয়স্থল অভিন্ন থাকে, যেমন বসরা ও বাগদাদ তো এদের কোনো শহরে চাঁদ দৃষ্টিগোচর হওয়ার দ্বারা উভয় শহরের অধিবাসীদের রোযা রাখা জরুরি হবে। পক্ষান্তরে দুই শহরের মাঝে দূরত্ব বেশি হলে যেমন, ইরাক, হিজায ও শাম, প্রত্যেক শহরের অধিবাসীদের জন্য নিজেদের চাঁদ দেখা ধর্তব্য হবে। (আলমুগনী, ইবনে কুদামা হাম্বলী রাহ. ৪/৩২৮, দারু আলামিল কুতুব, রিয়ায)

মারদাভী রাহ. লেখেন-

‘‘যাঁরা চাঁদ দেখেছেন তাদের উপর রোযা ফরয হওয়ার বিষয়ে তো কোনো ইখতিলাফ নেই, তবে যে অঞ্চলের লোকেরা দেখেনি-যদি উভয় অঞ্চলের উদয়স্থল এক হয় তাহলে তাদেরকেও রোযা রাখতে হবে। আর উদয়স্থল আলাদা হলেও (হাম্বলী) মাযহাবের সহীহ কওল এই যে, রোযা জরুরি হবে। ‘আলফুরূ’, ‘আলফাইক’ ও ‘আররিয়ায়াহ’ গ্রন্থে এ কওলই আগে লেখা হয়েছে (এ কওলকেই অগ্রগণ্য করা হয়েছে) (তবে) এ কওল (হাম্বলী মাযহাবের) ‘মুফরাদাত’-এর অন্তর্ভুক্ত ...।’ (আলইনসাফ ৩/২৭৩)

আবার, যারা বলে চাদের উদয়স্থলের পার্থক্য ধর্তব্য, তারাও ইজতিহাদ বহির্ভূত নয়। শাফি ফিকাহর প্রায় সব মুজতাহিদ, হানাফি ও মালিকি সকলেই এই মত পোষণ করে

হানাফি আলিম ‘ইমাম হুসামুদ্দীন শহীদ রাহআলফাতাওয়াল কুবরা’র (পৃ. ১৬) ‘‘কিতাবুস সাওমে’র ‘‘আলফাসলুল খামিস’’-এ লেখেন

ولو صام أهل بلدة الرؤية ثلثين يوما وبلدة أخرى تسعة وعشرين يوما فعلم من صام تسعة وعشرين يوما فعليهم قضاء يوم، لأن الذين صاموا ثلثين يوما رأوا هلال رمضان قبلهم بليلة والعمل بقول من رأى لا بقول من لم ير، هذا إذا كان بين البلدتبين تقارب بحيث لا تختلف المطالع، وإن كانت تختلف لا يلزم أهل أحد من البلدتين حكم الآخر.

অর্থ : কোনো শহরের অধিবাসীরা যদি চাঁদ দেখে ত্রিশ দিন রোযা রাখে আর অন্য শহরের অধিবাসীরা উনত্রিশ দিন রোযা রাখে অতপর উনত্রিশ রোযা আদায়কারীগণ তা জানতে পারে তাহলে তাদেরকে একটি রোযা কাযা করতে হবে। কারণ যারা ত্রিশ রোযা রেখেছে তারা একরাত আগে চাঁদ দেখেছে। আর আমল তো তাদের কথা অনুসারেই হওয়া চাই যারা (চাঁদ) দেখেছে। তাদের কথা অনুসারে নয় যারা দেখেনি।

এ (বিধান) ঐ ক্ষেত্রে যখন দুই শহর কাছাকাছি হয়, এদের উদয়স্থল আলাদা না হয়। উদয়স্থল আলাদা হলে কোনো শহরের বিধান অন্য শহরের জন্য অবশ্যঅনুসরণীয় হবে না। (আলফাতাওয়াল কুবরা পৃ. ১৬, মাখতুতা মাকতাবায়ে রেযা, রামপুর, হিন্দুস্তান)

হানফি আলিম ইমাম আব্দুর রশীদ আলওয়ালওয়ালিজী (৪৬৭ হি.-৫৪০ হি.-এর পর)
তিনি ‘আলফাতাওয়াল ওয়ালওয়ালিজিয়্যাহ’ তে আলোচিত মাসআলা লিখে সাথে সাথে তাম্বীহ করেছেন যে,

وهذا إذا كان بين البلدتين تفاوت بحيث لا تختلف المطالع، فإن كانت تختلف لا يلزم أحد البلدين حكم الآخر.
অর্থাৎ, এ বিধান ঐ সময় প্রযোজ্য যখন দুই শহর কাছাকাছি হয় যার কারণে এদের উদয়স্থল আলাদা হয় না। পক্ষান্তরে উদয়স্থল আলাদা হলে এক শহরের হুকুম অন্য শহরের জন্য অবশ্যঅনুসরণীয় হবে না। (আলফাতাওয়াল ওয়ালওয়ালিজিয়্যাহ খ. ১ পৃ.২৩৬, মুদ্রন, দারুল ঈমান, সাহারানপুর, দারুল কুতুবিল ইলমিয়্যাহ বৈরুতের সংস্করণের ফটো সংস্করণ)
ইমাম রযীউদ্দীন ‘আলমুহীত’ গ্রন্থে ‘নাওয়াদিরে হিশাম’-এর বরাতে উপরোক্ত মাসআলা বর্ণনা করার পর লেখেন-

وهذا إذا كان (بينهما تقارب) بحيث لا يختلف فيه مطلع الهلال، لأن الرؤية لا تفاوت ولا يختلف، فيلزم أحدهما حكم الآخر، وإن كان بينهما مسافة مزيدة بحيث يختلف فيها المطالع لم يلزم أحدهما حكم الآخر.

অর্থাৎ এ বিধান ঐ সময় প্রযোজ্য, যখন দুই শহর কাছাকাছি হয়, যদ্বারা চাঁদের উদয়স্থল অভিন্ন থাকে। কারণ এ অবস্থায় তো চাঁদ দেখার ক্ষেত্রে
(বাস্তবের বিচারে) কোনো বিভিন্নতা নেই। তাই এক শহরের বিধান অপর শহরের জন্য প্রযোজ্য হবে। পক্ষান্তরে যদি দুই শহরের মাঝে দূরত্ব বেশি হয় যদ্বারা এদের উদয়স্থল আলাদা হয়ে যায়, তাহলে এক শহরের উপর অন্য শহরের বিধান প্রযোজ্য হবে না। (মুহীতুস সারাখসী পৃ ১৯১-১৯২, মাখতূতা, আহসানুল উলূম, গুলশান ইকবাল, করাচী)

শাফেয়ী মাযহাবের সর্বসম্মত মুখপাত্র ইমাম আবু যাকারিয়া নববী রাহ. (৬৭৬ হি.) ‘‘শরহুল মুহাযযাবে’’ লেখেন-

إذا رأوا الهلال في رمضان في بلد ولم يروه في غيره، فإن تقارب البلدان فحكمهما حكم بلد واحد ويلزم أهل البلد الآخر الصوم بلا خلاف، وإن تباعدا فوجهان مشهوران في الطريقتين :

أصحهما : لا يجب الصوم على أهل البلد الآخر، وبهذا قطع المصنف والشيخ أبو حامد والبَنْدَنِيْجِي وآخرون، وصححه العَبْدَرِي والرافعي والأكثرون.

والثاني : يجب، وبه قال الصيمري، وصححه القاضي أبو الطيب، والدارمي، وأبو علي السِّنْجِي وغيرهم.

অর্থ, এক শহরের লোকেরা রমযানের চাঁদ দেখেছে, অন্য শহরের লোকেরা দেখেনি এক্ষেত্রে শহর দুটি কাছাকাছি হলে তা এক শহরের মতো গণ্য হবে। সুতরাং দ্বিতীয় শহরের অধিবাসীদেরও রোযা রাখা জরুরি হবে। এতে কোনো দ্বিমত নেই। কিন্তু যদি দুই শহর পরস্পর দূরবর্তী হয় তাহলে এক্ষেত্রে দুই ‘তরীকায়’ দুটি প্রসিদ্ধ ‘ওয়াজহ’ রয়েছে : অধিকতর শুদ্ধ ‘ওয়াজহ’ এই যে, (এক শহরে চাঁদ দৃষ্টিগোচর হওয়ার কারণে) অন্য শহরের অধিবাসীদের উপর রোযা রাখা জরুরি হবে না। গ্রন্থকার (আবু ইসহাক শীরাজী), শায়খ আবু হামিদ, বান্দানীজী ও অন্যরা নিশ্চিতভাবে এ কথাই বলেছেন। (অর্থাৎ অন্য মতের উল্লেখও করেননি) আবদারি ও রাফেয়ীসহ অধিকাংশ মনীষী একেই সহীহ বলেছেন।
‘দ্বিতীয় ‘ওয়াজহ’ এই যে, রোযা রাখা জরুরি হবে। সাইমারী তা বলেছেন এবং কাযী আবুত তাইয়্যেব, দারিমী ও আবু আলী ছিনজী প্রমুখ একে সহীহ বলেছেন। (আলমাজমূ শরহুল মুহাযযাব ৭/৪২৭, দারুল হাদীস, কাহেরা)
ইমাম নববী রাহ. এখানে শুধু الأكثر নয়; বরং বহুবচন الأكثرون ব্যবহার করেছেন। এ থেকে অনুমান করা যায়, কী বিপুলসংখ্যক শাফেয়ী ফকীহ ঐ সিদ্ধান্তকে সঠিক বলেছেন। ‘আলমাজমূ’-এর পূর্ণ আলোচনা, যা এখানে নকল করা হয়নি এবং ফিকহে শাফেয়ীর অন্যান্য কিতাব থেকে এ আলোচনা আদ্যোপান্ত পড়া হলে দেখা যাবে, শাফেয়ী মাযহাবের উভয় ঘরানা ‘ইরাকী তরীকা’ ও ‘খুরাসানী তরীকা’র অধিকাংশ ফকীহ এ মতই গ্রহণ করেছেন। আর উভয় ঘরানার শায়খ (প্রধান) আবু হামিদ আসফারাইনী রাহ ও কাফফাল মারওয়াযী রাহ.-এর অবস্থানও তাই।

মালেকি ইমাম আবু উমার ইবনে আবদিল বার মালেকী রাহ. (৪৬৩ হি.) ‘‘আলইসতিযকার’’ গ্রন্থে ইমাম মালেক রাহ.-এর মিসরী শাগরিদ ও মাদানী শাগরিদগণের বর্ণনা ও অন্যান্য ফকীহগণের মাযহাব বর্ণনার পর লেখেন-

2. وأجمعوا أنه لا تُراعى الرؤية فيما أخر من البلدان كالاندلس من خراسان.

অর্থাৎ তাঁরা সবাই এ বিষয়ে একমত যে, যে সকল শহর পরস্পর অনেক বেশি দূরে অবস্থিত যেমন আন্দালুস থেকে খোরাসান, সেখানে এক জায়গার চাঁদ দেখা অন্য জায়গায় প্রযোজ্য হবে না। (আলইসতিযকার শরহুল মুয়াত্তা ১০/৩০)
ইমাম আবুল ওয়ালীদ ইবনে রুশদ (৫২০-৫৯৫ হি.)ও ‘‘বিদায়াতুল মুজতাহিদ’’ গ্রন্থে ইমাম মালিক রাহ.-এর মিসরী শাগরিদ ও মাদানী শাগরিদদের বর্ণনা উল্লেখ করার পর লেখেন-

وأجمعوا أنه لا يُراعى ذلك في البلدان النائية، كالأندلس والحجاز.

এবং সবাই এ বিষয়ে একমত যে, অনেক দূরের শহরসমূহে যেমন আন্দালুস ও হিজাযে এক অঞ্চলের চাঁদ দেখা অন্য অঞ্চলে ধর্তব্য হবে না। (বিদায়াতুল মুজতাহিদ ১/৩৫৮, দারুল আকীদা, কাহেরা)

সুতরাং এই বিষয়ে দুইরকম ইজতিহাদই পাওয়া যায়, তাই এই বিষয়কে কোন্দলের কারন না বানাই। যে যেই ইজতিহাদ মানি তার উপর আমল করি।

সারা বিশ্বব্যাপী একই দিনে সাওম শুরু করার বিষয়টা বোঝার জন্যে বড় আলেম বা কোরআন-হাদিসে পিএইচডি নেওয়ার দরকার নেই।খুব সহজ একটা বিষয়,শুধু একটু সময় নিয়ে চিন্তা করতে হবে।

ধরুন,নীলফামারীতে চাঁদ দেখা গিয়েছে কিন্তু দেশের অন্য কোথাও কোন চাঁদ দেখা যায়নি।নীলফামারীর এই চাঁদ দেখার খবরটা যখন টিভির মাধ্যমে আমরা জানতে পারি তখন নিজেরা চাঁদ না দেখেও দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই রোজা পালন করি।তাহলে সৌদি আরব বা মধ্য প্রাচ্যের দেশগুলো চাঁদ দেখার খবর শুনে আমাদের রোজা রাখতে সমস্যা কোথায়?

অনেকে হয়তো বলবেন যে সৌদির সাথে আমাদের সময়ের পার্থক্য ৩ ঘন্টা!তাই এক সাথে রোজা রাখা যাবে না।ভাই,৩ ঘন্টা সময় পার্থক্য,এক দিন বা ২৪ ঘন্টা না।আর তাছাড়া,বাংলাদেশের মধ্যেই নীলফামারী,রাজশাহী,চাপাইনবাবগন্জের সাথে কক্সবাজার,খাগড়াছড়ি,রাঙামাটির ১৫ মিনিট সময়ের পার্থক্য!তারপরেও কিন্তু আমরা একই দিনে রোজা রাখি।চাঁদ না দেখেও রোজা রাখি।শুধুমাত্র একটা বিশ্বস্থ সূত্র থেকে চাঁদ দেখতে পাওয়ার ঘোষণার মাধ্যমে।
তাহলে মধ্যপ্রাচ্যের সাথে একই দিনে রোজা থাকার তো কথা না।

এবার বিষয়টা গভীরভাবে ভাবুন…এবং রাসূল (সাঃ) এর হাদিসগুলোর সাথে মিলিয়ে দেখুন।

#####
ওহ আপচুস!!!!

তাদের জন্য যারা একটা ফরজ রোজা রাখেনা,
যারা ঈদের দিন রোজা রাখে অথচ ঈদের দিন রোজা রাখা হারাম,
এবং তাদের জন্য যাদের চিন্তা এখনো জাতীয়তাবাদী গণ্ডির ভিতরে সীমাবোধ্য।

কারন-----

মুসলীম উম্মাহর ঐক্য এবং সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন!!!

বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুনাময় আল্লাহর নামে আরম্ভ করছি……

আমরা যারা বাংলাদেশ নামক মনুষ্য সৃষ্ট বাউন্ডারীর ভেতর বাস করছি তারা জন্মেরপর থেকেই দেখে আসছি যে এখানে রোজা,ঈদ সব কিছুই সৌদি আরব বা মধ্য প্রাচ্যের দেশগুলোরএকদিন পড়ে করা হয়।কারণ হিসেবে বলা হয় যে তারা একদিন আগে চাঁদ দেখতে পায় তাই তারা একদিনআগেই রোজা,ঈদ পালন করে।আর যেহেতু আমরা একদিন পড়ে চাঁদ দেখতে পাই তাই আমরা রোজা,ঈদ একদিনপরে পালন করি।

এখন প্রশ্ন হচ্ছে,কেন চাঁদ একদিন পড়ে দেখা যায়?চাঁদ একদিন পরে দেখা যায় এই দোহাইদিয়ে কি রোজা,ঈদ ভিন্ন ভিন্ন দিন পালন করাটার কোন শরীয়্যাহগত অনুমোদন আছে??যদি না থাকেতাহলে সারা বিশ্বব্যাপী একই দিনে রোজা,ঈদ পালন করার উপায় কি??? সারা বিশ্বব্যাপী একই দিনে রোজা,ঈদপালন করা সম্ভব কি???

রাসূলুল্লাহ (সাঃ) মদীনাতে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ১৯২৪ সালে খিলাফতধ্বংসের আগ পর্যন্ত এইরকম চাঁদ দেখা কেন্দ্রীক বা চাঁদ দেখার উপর ভিত্তি করে আমলসমূহনিয়ে কোন ঝামেলা ছিল না।১৯২৪ সালে মুসলিমদের ঐক্য মানে খিলাফত ব্যাবস্থা ধ্বংসের পরেসমগ্র মুসলিম বিশ্ব ৫৭ টার বেশি রাষ্ট্রে বিভক্ত হয়।ঐক্যবদ্ধ খিলাফত রাষ্ট্রের মাঝেমানুষ নিজেই সীমানা নির্ধারণ করে ৫৭+ রাষ্ট্রে বিভক্ত হয়।যার ফলে দেখ যায় সমস্যা।এইচাঁদ কেন্দ্রীক ঝামেলাও এটারই ফল।

রোজা-ঈদ চাঁদ দেখে পালন করার পক্ষে দলিল কি??

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,

“তোমরা চাঁদ দেখে সাওম রাখ এবং চাঁদ দেখে সাওম ভাঙ্গ”
[বুখারী -৯০৯,মুসলিম-২৫৬৭,তিরমিজি-৬৮৪]

“তোমরা যখন চাঁদ দেখবে তখন সাওম রাখবে এবং আবার চাঁদ দেখবে তখন সাওম ভাঙ্গবে(ঈদ করবে), যদি মেঘাচ্ছন্নের কারনে চাঁদ না দেখা যায় তাহলে ৩০ দিন পুর্ন করো।“
[বুখারী-১৯০০,মুসলিম-২৫৫৬]

উপরোক্ত হাদিসগুলো থেকে এটা পরিষ্কার যে রোজার শুরু এবংশেষ মানে ঈদ চাঁদ দেখেই হবে।

চাঁদ কেন ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দিনে দেখা যায়??

বিজ্ঞানের কল্যানে আমরা জানি যে চাঁদ কেবল রাতেই ওঠেনা বরং দিনেও ওঠে। প্রথম তারিখের চাঁদ সর্বপশ্চিমে উঠে সূর্যাস্তের ৪৯ মিনিট পরে চাঁদ অস্ত যায়। এই ৪৯ মিনিট কৌণিক ভাবে সূর্যের আলো চাঁদের ভূপৃষ্ঠে প্রতিফলিত হয় তাই চাঁদের যে অংশে আলো পড়ে তার সামান্য অংশ আমাদের চোখের সামনে ধরা পড়ে। তখন আরবি মাসের নতুন চাঁদ আমরা সূর্যাস্তের পরপরই সন্ধায় দেখি যার স্থায়িত্বকাল হয় মাত্র ৪৯ মিনিট। অর্থাৎ নতুন চাঁদ সূর্যাস্তের পর ৪৯ মিনিট দেখা যায় এরপরে তা পশ্চিমা দেশ থেকে ধীরে ধীরে সরে যায় এক সময় অদৃশ্য হয়ে যায়।

দ্বিতীয় দিন আবার চাঁদ ও সূর্যের গতিভেদে তারা পরদিন ৪৯ মিনিট পর মিলিত হয় ফলে পরদিন চাঁদ দেখা যাবে ৪৯+৪৯=৯৮ মিনিট। এবং চাঁদের উদয়স্থান পরিবর্তন হয়ে যায়। এভাবে প্রতিদিন চাঁদের স্থায়িত্বকাল ৪৯ মিনিট করে বাড়তেই থাকে এবং ২৯ দিন চাঁদকে ২৯ স্থানে উদয় হতে দেখা যায়।
চাঁদের এই উদয়স্থলের ভিন্নতার কারণে পৃথিবীর সকল স্থানের মানুষ একই সাথে,একই দিনে চাঁদ দেখতে পায় না।

চাঁদের উদয়স্থলের ভিন্নতার ভিত্তিতে বিভিন্ন দেশে বিভিন্ন দিনে রোজা-ঈদপালন করা কি শরীয়্যাহ সম্মত???

“তোমরা চাঁদ দেখে সাওম রাখ এবং চাঁদ দেখে সাওম ভাঙ্গ”-এই হাদিসের ভিত্তিতে বিভিন্ন দেশ বিভিন্ন দিন রোজা-ঈদ পালন করে থাকে।
কিছু প্রশ্ন,এখানে তোমরা বলতে রাসূল কাদেরকেবুঝিয়েছেন?তৎকালীন মক্কা-মদীনাবাসীকে?নাকি সাহাবী (রা)দের কে??নাকি রাসূল (সা)এর সকলউম্মতকে??
এখানে ‘তোমরা’ শব্দটি আম বাসাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে। এই ‘তোমরা’দ্বারা সকল উম্মতে মুহম্মদীকেবোঝানো হয়েছে।এখানে ‘আরবের তোমরা’, ‘বাংলাদেশের তোমরা’ বা ‘পাকিস্তানের তোমরা’ এভাবে ভাগ ভাগ করে নিশ্চয়ইরাসূল (সাঃ) বলেন নি।কারণ তাহলে এটা তখন জাতীয়তাবাদ বা আসাবিয়্যা হয়ে যেত।যেখানে রাসূল (সাঃ) নিজে বলেছেন,

“যে ব্যক্তি জাতীয়তাবাদের দিকে আহবান করে সে আমারউম্মতের অন্তর্ভুক্ত না।”

এখন প্রশ্ন হল,এই চাঁদ দেখা কি সকলের জন্যফরয?রোজা রাখতে বা ঈদ উৎযাপন করতে হলে কি সকলকে চাঁদ দেখতেই হবে?নাকি উম্মতের কিছুঅংশ চাঁদ দেখলেই চলবে?

এক্ষেত্রে সকল আলেম-উলামাগণ একমত প্রকাশ করেছেন যেসবাইকে রোজা বা ঈদ পালনের জন্য চাঁদ দেখা বাধ্যবাধক না।কারণ এমন কোন হাদিস নেইযেখানে রাসূল (সাঃ) চাঁদ দেখাকে বাধ্যবাধক বলেছেন।তাই কিছু সংখ্যক লোক চাঁদ দেখলেইহবে।সবাইকে চাঁদ দেখার প্রয়োজন নেই।

হাদিসে আছে,আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিতঃ
“একবার কিছু সংখ্যক লোক (রমজানের) নতুন চাঁদ দেখল।আমিরাসূলুল্লাহকে (সাঃ) সংবাদ দিলাম যে আমি নিজেও উক্ত চাঁদ দেখেছি।ফলে রাসূলুল্লাহ(সাঃ) নিজে রোজা রাখলেন এবং অন্যদেরও রাখার নির্দেশ দিলেন।“
[আবু দাউদঃ২৩৪৪,তিরমিজিঃ৭৫৩,বায়হাকীঃ৮২৩৫]

উপরোক্ত হাদিস থেকে এটা পরিস্কার হয় যে রোজা রাখাবা ঈদ পালনের জন্য সবাইকে চাঁদ দেখার প্রয়োজন নেই।

এবার একটু খেয়াল করে দেখুন,যারা বলেন যে এক দেশের চাঁদঅন্য দেশের উপর প্রযোয্য হবে না এবং ঐ দেশে চাঁদ না দেখা পর্যন্ত রোজা বা ঈদ পালনকরা যাবে না (কারণ হিসবে রাসুল (সাঃ) এর তোমরা চাঁদ দেখে সাওম রাখ এবং চাঁদ দেখে সাওম ভাঙ্গ”হাদিসকে ব্যবহার করেন)তারা কিঠিক বুজেছেন???উপরের হাদিসে তো আমরা রাসূলকে (সাঃ) চাঁদ না দেখেই রোজা রাখতেদেখলাম।এবার হয়তো তারা বলবেন যে একই এলাকার বা দেশের হলেনা দেখলেও সমস্যা নেই।তবে ভিন্ন এলাকার হলে অন্যের চাঁদ দেখা গ্রহনযোগ্য হবেনা!!!!

নিচের হাদিস দুটো খেয়াল করুন।

১. একবার সাহাবীগণ রমজানের চাঁদ দেখা নিয়ে সন্দিহানহয়ে পড়েন।তারা তারাবিহ নামাজ না পড়ার এবং পরদিন রোজা না রাখার ইচ্ছা পোষণ করেন।এমতাবস্থায়‘হাররা’ নামক স্থান থেকে জনৈক বেদুইন এসে সাক্ষ্য দেয় যে সে চাঁদ দেখেছে।তখন তাকে রাসুল(সাঃ) এর দরবারে নিয়ে আসা হয়।রাসূল (সাঃ) তাকে জজ্ঞেস করেন,তুমি কি সাক্ষ্য দাও যেআল্লাহ ছাড়া কোন ইলাহ নেই?সে বলল,হ্যা।রাসুল (সাঃ) তাকে আবার জিজ্ঞেস করেন,তুমি কিসাক্ষ্য দাও যে,আমি আল্লাহর রাসূল?সে বলল,হ্যা এবং আমি আরও সাক্ষ্য দেই যে আমি নতুনচাঁদ দেখেছি।অতঃপর রাসূল (সাঃ) হযরত বেলাল (রাঃ) কে নির্দেশ দিলেন,লোকদেরকে জানিয়েদেওয়ার জন্য যাতে তারা তারাবিহ পড়ে এবং রোজা রাখে।”
[আবু দাউদঃ২৩৪২,তিরমিযীঃ৬৯১,নাসাঈঃ২১১২,বায়হাকীঃ৮২৩০]

২. একবার লোকেরা রমজানের শেষে শাওয়ালের চাঁদ দেখা নিয়েমতভেদ করেন।তখন দুজন বেদুইন রাসূল (সাঃ) এর কাছে আল্লাহর কসম করে সাক্ষ্য প্রদান করেনযে,গতকাল সন্ধ্যায় তারা শাওয়ালের চাঁদ দেখেছে।তখন রাসূল (সাঃ) লোকদেরকে রোজা ভাঙ্গারনির্দেশ দেন।রাবী খালফ তার হাদিসে অতিরিক্ত বর্ণনা করেন যে,রাসূল (সাঃ) আরও বলেন যে,লোকেরাযেন আগামীকাল ঈদগাহে আসে।”
[আবু দাউদঃ২৩৪১]

হাদিস দুটো থেকে দেখতে পেলাম মদীনার বাইরে থ্যেকে আগতব্যক্তিদের কথার উপর ভিত্তি করে রাসূল (সাঃ) রোজা এবং ঈদ পালন করার হুকুম দিয়েছেন।
এর থেকে সহজেই বোঝা যায় রমজানেরবা শাওয়াল মাসের নতুন চাঁদ (হিলাল) দেখার সংবাদ পাওয়ার জন্য একই এলাকার লোক হওয়ারদরকার নেই।বা সংবাদটা কত দূর থেকে এসেছে সেটাও বিবেচ্য কোন বিষয় নয়।এখানে সংবাদগ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হল সংবাদটি বিশ্বস্ত কিনা,সংবাদদাতা মুসলিম এবংবিশ্বস্ত কিনা।

দেশের ক্ষেত্রে বিষয় হল,এটা মানুষ কর্তৃক প্রদত্তসীমারেখা।ইসলামে এরকম সীমারেখার কোন মূল্য নেই।কারণ সমগ্র পৃথিবীটাই আল্লাহসুবহানু ওয়া তায়ালার।তাই ইসলামের সকল বিধিবিধান সকল জায়গায় সমভাবে প্রদত্ত হবে। আররাসূল (সাঃ) সকলের জন্য,তাই তার হুকুম সবার জন্য সমভাবে প্রযোজ্য।রাসূল (সাঃ) কখনোচাঁদ দেখার ভিত্তিতে আলাদা আলাদাভাবে রোজা-ঈদ পালন করার হুকুম দেন নি।বরং হাদিসেআমরা দেখতে পাই যে তিনি নিজে চাঁদ না দেখেও অন্য এলাকার মানুষের কাছে চাঁদ দেখারসংবাদ শুনে রোজা রেখেছেন,ঈদ পালন করেছেন।

মজার বিষয় হল পাকিস্তানের একাংশে(বেলুচিস্থান)চাঁদ দেখা যায় মধ্য প্রাচ্যে যেদিন দেখ যায় সেদিন।আর আরেকাংশে(ইসলামাবাদ) চাঁদদেখা যায় তার পরের দিন,মানে বাংলাদেশে যেদিন দেখা যায় সেদিন।এখন প্রশ্নহল,পাকিস্তান কি তাহলে দুই দিনে রোজা শুরু করবে বা ঈদ পালন করবে???১৯৪৭ থেকে ১৯৭১ সালপর্যন্ত পাকিস্তান-বাংলাদেশ একই দেশ ছিল এবং একই সাথে রোজা-ঈদ পালন করত।এখন যদি চাঁদদেখার ভিত্তিতে পাকিস্তান আগের দিন রোজা-ঈদ পালন করে থাকে তাহলে কোন ভিত্তিতেআমাদের রোজা-ঈদ একদিন পিছিয়ে গেল???সীমানার ভিত্তিতে???

সমগ্রমুসলিম বিশ্বে একই দিনে রোজা-ঈদ সম্ভব????

আমরা আগেই বর্ণনা করেছি যে চাঁদ দেখাটা সবার জন্যফরজ না।বিশ্বস্ত কিছু মুসলিম দেখলেই যথেষ্ট।চাঁদের গতি,প্রকৃতি,আলো বিকিরণ প্রভৃতিবৈশিষ্টের কারণে চাঁদ সর্ব প্রথম মধ্যপ্রাচ্যের দেশসমূহে দেখা যায়।তাই আমাদেরকেএমন কোন প্রযুক্তির সহযোগিতা নিতে হবে যার দ্বারা আমরা খুব সহজেই তাদের চাঁদ দেখারখবর সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে দিতে পারি।বর্তমান যুগে ই-মেইলের মাধ্যমে বাফেসবুকের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই আমরা এক অঞ্চলের চাঁদ দেখার খবর পেয়ে খুবসহজেই রোজা রাখা বা না রাখার সিদ্ধান্ত নিতে পারব।

রাসূল (সাঃ) মদীনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পরে রমজানবা শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে দ্রুতগামী ঘোড়া ছিটিয়ে দিতেন যাতে করে যত দূরসম্ভব হয় চাঁদ দেখার খবর পেয়ে রোজা রাখতে পারে বা ঈদ পালন করতে পারে।এরপর উমর(রাঃ) এর সময় থাকে চাঁদের সংবাদ সকল এলাকার মানুষের কাছে পৌঁছানোর জন্য সমুদ্রেরবাতিঘর বা লাইট হাউজের সাহায্য নেওয়া হয়।একটা বাতিঘরে আলো দেখে পরবর্তী বাতিঘরেরআলো জ্বেলে দেওয়া হত।এলো জ্বলা দেখে মানুষ চাঁদ ওঠার বিষয়টি জানতে পারত।এর পরেমানুষকে কামানের গোলার মাধ্যমে চাঁদ দেখার খবর দেওয়া হত।এভাবে চাঁদ ওঠার সংবাদসকলের কাছে পৌঁছানোর মাধ্যমে একই দিনে রোজা-ঈদ পালনের জন্য বিভিন্ন পযুক্তিরসহযোগিতা নোয়া হয়েছিল।এবং আস্তে আস্তে প্রযুক্তির উন্নয়নের চেষ্টা করা হয়েছে।

বর্তমানে প্রযুক্তি আরো উন্নত।এগুলো ব্যবফার করেখুব অল্প সময়েই সমগ্র পৃথিবীকে চাঁদ ওঠার খবর জানিয়ে সকল মুসলিম একই দিনে রোজা-ঈদপালন করা সম্ভব।

যারাবিভিন্ন দিনে রোজা-ঈদ পালনের অনুমতি দেন তাদের কাছে কছু প্রশ্ন......

প্রশ্ন ১. রমযান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। বাংলাদেশে যেহেতু একদিন পর রোযা হয়, এর মানে কি এই,বাংলাদেশের শয়তানগুলো ছাড়া থাকে, আর মধ্যপ্রাচ্যের শয়তানগুলো বাঁধা থাকে??

প্রশ্ন ২. লাইলাতুল কদর সারা বিশ্বের জন্য এক রাতেই হয়ে থাকে, কিন্তু বাংলাদেশের জন্য লাইলতুল কদর কি ভিন্ন দিনে হবে??

প্রশ্ন ৩. আমরা জানি ১০ই মুহাররম কিয়ামত হবে, বাংলাদেশে যেহেতু তারিখটা একদিন পরে আসে, তারমানে কি আমরা টিভিতে মধ্যপ্রচ্যের কিয়ামত দেখে তওবা করে অপেক্ষা করব???

প্রশ্ন ৪. আরাফার দিন হল ৯জিলহজ্জ।রাসূল (সাঃ) এদিন রোজা রাখতে বলেছেন।এখন টেলিভিশনের কল্যাণে আমরাহাজীদেরকে ৯ তারিখে আরাফার ময়দানে দেখতে পাই।কিন্তু বাংলাদেশে ঐদিন ৮জিলহজ্জ।তাহলে কোনদিন রোজা রাখবো??

উত্তরগুলোদিলে খুশি হব...

ফিকহেরবক্তব্যঃ

হানাফি ফিকহঃ

“যদি পাশ্চাত্যবাসী রমজানের চাঁদ দেখে তবে সেদেখার ভিত্তিতে প্রাচ্যবাসীর জন্যও সাওম ওয়াজীব হয়ে যাবে।”
[ফতওয়া-ই-আলমগীর]

“যখন কোন শহরে চাঁদ দেখা প্রমাণিত হবে,তখন সকলমানুষের উপর সাওম রাখা ফরজ হবে।ফিকহের প্রতিষ্ঠিত মাযহাব অনুযায়ী পাশ্চাত্যবাসীর চাঁদ দেখার দ্বারা প্রাচ্যবাসীর সাওম ফরজ হবে।”
[ফতহুল কাদীর]

“চাঁদের উদয়স্থলের ভিন্নতা গ্রহণীয় নয়।যখন এক দেশেরমানুষ চাঁদ দেখবে তখন অন্য দেশের মানুষের উপর সাওম ফরজ হয়ে যায় যদিও তারা চাঁদ দেখেনি।যদিতাদের নিকট গ্রহণযোগ্য পদ্ধতিতে চাঁদ দেখার সংবাদ পৌছে যায়।অতএব পাশ্চাত্যবাসীর চাঁদদেখার দ্বারা প্রাচ্যবাসীর সাওম রাখা অত্যাবশ্যকীয় হবে।”
[আল বাহরুর রায়েক]

মালেকী ফিকহঃ

“কোন এক দেশের মানুষ চাঁদ দেখলে সকল দেশের মানুষেরজন্য সাওম রাখা জরুরী হয়ে যায়।”
[আল-মুগনী]

OIC কর্তৃক একই দিনে রোজা-ঈদ পালনের সুপারিশঃ

১৯৮৬ সালে জরডানে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে শতাধিক শরীয়্যাহ বিশেষজ্ঞের সর্ব সম্মতিতে সিদ্ধান্ত হয় যে,"কোন এক দেশে চাঁদ দেখা গেলে সকল মুসলিমকে ঐ দেখার ভিত্তিতে আমল করতে হবে।"

ওয়াইসি কর্তৃক একই দিনে চাঁদ দেখার ভিত্তিতে আমল করার শুপারিশ

আল্লাহ আমাদের সকলকে একই দিনে চাঁদ দেখার ভিত্তিতে আমল করার গুরুত্ব বোঝার তৌফিক দিন এবং আমাদের ঐক্যকে আরও মজবুত করুন।
আমীন।